সব
facebook raytahost.com
রামগড়ে পুতুল ফাউন্ডেশনের মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ | Protidiner Khagrachari

রামগড়ে পুতুল ফাউন্ডেশনের মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ

রামগড়ে পুতুল ফাউন্ডেশনের মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপাের্টার,রামগড়:: খাগড়াছড়ির রামগড়ে সামাজিক ও স্বেচ্ছাসেবি প্রতিষ্ঠান পুতুল ফাউন্ডেশনের বার্ষিক পুতুল স্মৃতি মেধাবৃত্তি ও বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান বুধবার (১৮ অক্টোবর ২০২৩) অনুষ্ঠিত হয়েছে।

রামগড় উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি। পুতুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের গ্যাস্ট্রো এন্টারোলজী বিভাগের প্রধান অধ্যাপক ডা. নিখিল চন্দ্র নাথের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মানস চন্দ্র দাশ, শিক্ষাবিদ রামেশ্বর শীল, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুরুল হক গাজী, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নাজমুল হুদা।

স্বাগত বক্তব্য দেন, পুতুল ফাউন্ডেশনের অন্যতম সদস্য রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের অব: প্রধান শিক্ষক মো. আব্দুল কাদের। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক মো. নিজাম উদ্দিন লাভলু।

আলোচনাসভা শেষে অতিথিগণ মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ করেন। অন্যান্য বছরের মত এবারও রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয় ও চৌধুরিপাড়া উচ্চ বিদ্যালয়ের ৭ম, ৮ম, ৯ম ও ১০ম শ্রেণিতে উত্তীর্ণ সন্মিলিত মেধা তালিকায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারি ছাত্র-ছাত্রীদের ক্রেস্ট ও পুরস্কার দেয়া হয়।

রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণিতে সন্মিলিত মেধা তালিকায় ১ম স্থান লাভকারী দুই শিক্ষার্থী হুমাইরা রশীদ আঁখি ও অর্নব দে পুতুল স্মৃতি মেধাবৃত্তি হিসেবে ১০ হাজার টাকা করে দেয়া হয়। এছাড়া নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীর মাঝেও পুরস্কার বিতরণ করা হয়। রামগড় গণ পাঠাগার ও নাকাপা উচ্চ বিদ্যালয়ের জন্য বই এবং স্বামী বিবেকানন্দ অনাথালয়ের জন্য আর্থিক সহায়তা দেয়া হয় পুতুল ফাউন্ডেশনের পক্ষ থেকে।

আপনার মতামত লিখুন :

মানিকছড়িতে লাইব্রেরি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

মানিকছড়িতে লাইব্রেরি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

খাগড়াছড়িতে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

খাগড়াছড়িতে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

স্বপ্ন

স্বপ্ন

ভূবন নকল

ভূবন নকল

কিশোর-কিশোরীদের ক্রীড়া ও সাহিত্য প্রতিযোগিতা

কিশোর-কিশোরীদের ক্রীড়া ও সাহিত্য প্রতিযোগিতা

খাগড়াছড়ির প্রত্যন্ত পাড়াগাঁয়ে কবিতা আবৃত্তির আসর

খাগড়াছড়ির প্রত্যন্ত পাড়াগাঁয়ে কবিতা আবৃত্তির আসর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com