সব
facebook raytahost.com
আর্দশ লালন করে দ্বীনের প্রচার ও প্রসার করতে হবে | Protidiner Khagrachari

আর্দশ লালন করে দ্বীনের প্রচার ও প্রসার করতে হবে

আর্দশ লালন করে দ্বীনের প্রচার ও প্রসার করতে হবে

বায়তুশ শরফ আনজুমনে নওজোয়ানের সাধারন সভা ।

আল-মামুন:: খাগড়াছড়িতে বায়তুশ শরফ আনজুমনে নওজোয়ান বাংলাদেশ এর খাগড়াছড়ি জেলার সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) রাতে এই সভার আয়োজন করা হয়।

সভায় মোহাম্মদ ইলিয়াস এর সঞ্চালনায় বায়তুশ শরফ আনজুমনে নওজোয়ান বাংলাদেশ এর খাগড়াছড়ি জেলা সভাপতি আমির হোসাইন আমু’র সভাপতিত্বে সাধারন সম্পাদক ফরিদুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন।

সাধারন সভায় উপস্থিত ছিলেন,বায়তুশ শরফ জব্বারিয়া আর্দশ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো: আবু ওসমান, সভায় এর মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি লিয়াকত আলী, ব্যবসায়ী মো: ইদ্রিস,সমাজ সেবক মো: ইলিয়াস, প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি হাফেজ জালাল উদ্দিনসহ স্যগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এতে বক্তারা বলেন, আনজুমনে নওজোয়ান বাংলাদেশ আর্দশ লালন করে দ্বীনের প্রচার ও প্রসার করতে হবে। সত্য ও ন্যায় এর পথে কাজ করতে দাওয়াত ও খারাপ কাজ পরিহার করে শান্তি প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ ভাবে গতিশীল করার উপর গুরুত্বারোপ করেন বক্তারা। একই সাথে মানবতার কল্যাণে নিজেদের কাজে নিয়োজিত করতে আনজুমনে নওজোয়ান বাংলাদেশ কাজ করে যাচ্ছে বলেও এতে জানানো হয়।

সভায় ২০২৬-২৭ সালের জন্য কেন্দ্র থেকে অনুমোদিত আনজুমনে নওজোয়ান বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার নতুন কার্য-নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে আবারো আমির হোসাইন আমু’কে সভাপতি ও ফরিদুল ইসলাম সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় সভায়।

আপনার মতামত লিখুন :

দাঁড়িপাল্লার নির্বাচনী মিছিল ও সমাবেশ

দাঁড়িপাল্লার নির্বাচনী মিছিল ও সমাবেশ

বৈষ্যম-সংঘাত নয়,শান্তির পাহাড় গড়তে চাই

বৈষ্যম-সংঘাত নয়,শান্তির পাহাড় গড়তে চাই

খাগড়াছড়িতে ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খাগড়াছড়িতে ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম গ্রেপ্তার

খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম গ্রেপ্তার

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে বিএন‌পি

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে বিএন‌পি

শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com