সব
facebook raytahost.com
দীঘিনালায় সরস্বতী পূজা উদযাপন | Protidiner Khagrachari

দীঘিনালায় সরস্বতী পূজা উদযাপন

দীঘিনালায় সরস্বতী পূজা উদযাপন

মো: সোহেল রানা:: খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী মা সরস্বতী পূজা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার মন্দির ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শান্তি ও সম্প্রীতি বজায় রেখে এই পূজা অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।

এসময় সনাতন ধর্মাবলম্বী নরনারী, শিক্ষার্থী ও অভিভাবকরা নতুন পোশাকে নিজ নিজ পূজার আসনে অংশগ্রহণ করেন। পুরোহিতদের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে দেবীর আরাধনা, পুষ্পাঞ্জলি অর্পণ ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। পূজায় বিশ্বমানবতার কল্যাণ, শিক্ষার্থীদের জ্ঞান-বুদ্ধির বিকাশ, নৈতিক শিক্ষার প্রসার এবং বিশ্বশান্তি কামনা করা হয়।

শিক্ষার্থী সোনালী গোমস্তা বলেন,“মা সরস্বতীর পূজা আমাদের শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার আগে মায়ের আশীর্বাদ নিতে পেরে আমরা মানসিকভাবে অনেক শক্তি পাই।”

আরেক শিক্ষার্থী পোষালী দেব নাথ বলেন,“এই দিনে আমরা শুধু পূজা নয়, শিক্ষার গুরুত্ব সম্পর্কেও নতুন করে উপলব্ধি করি। মায়ের কাছে ভালো মানুষ হওয়ার প্রার্থনা করেছি।”

দীঘিনালা উপজেলার জগন্নাথ পাড়া মন্দিরের পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লিটন চন্দ্র নাথ বলেন,“প্রতিবছরের মতো এবারও আমরা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে সরস্বতী পূজা উদযাপন করতে পেরেছি। প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই পূজা সম্পন্ন হওয়ায় আমরা সন্তুষ্ট।”

পূজার পুরোহিত আপন চক্রবর্তী বলেন,“মা সরস্বতী জ্ঞান, প্রজ্ঞা ও সৃষ্টিশীলতার প্রতীক। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য এই পূজা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মায়ের আশীর্বাদে সবাই যেন সত্য, ন্যায় ও সুপথের জ্ঞান লাভ করতে পারে এটাই আমাদের প্রার্থনা।”

পূজা উপলক্ষে বিভিন্ন মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছিল বর্ণিল সাজসজ্জা ও আলোকসজ্জা। অনেক স্থানে শিশু-কিশোরদের অংশগ্রহণে ধর্মীয় আবৃত্তি, ভক্তিমূলক সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন :

রান্নাঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

রান্নাঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

লক্ষীছড়িতে ১শ ৫০ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ

লক্ষীছড়িতে ১শ ৫০ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ

আনসার সদস্যদের ঈদ সামগ্রী বিতরণ

আনসার সদস্যদের ঈদ সামগ্রী বিতরণ

ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া

ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আলোচনা সভা ও র‌্যালি

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আলোচনা সভা ও র‌্যালি

দীঘিনালায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

দীঘিনালায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com