সব
facebook raytahost.com
বাঁশী মোহন চৌধুরী'র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ | Protidiner Khagrachari

বাঁশী মোহন চৌধুরী’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

বাঁশী মোহন চৌধুরী’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার:: উত্তর ফটিকছড়ি’র সুপরিচিত শিক্ষাবিদ প্রয়াত বাঁশী মোহন চৌধুরী’র আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। তিনি ২০২৪ সালের ২২ জানুয়ারি সন্ধ্যায় ফটিকছড়িস্থ বাসায় বার্ধক্যজনিত কারণে ৮২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

কর্মজীবনে তিনি নারায়ণহাট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক ছিলেন। এরপর তিনি লেলাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক পদে যোগ দেন। তিনি ৪২ বছরের শিক্ষকতা জীবনে ফটিকছড়ির কমপক্ষে পাঁচটি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।

অবসর জীবনে তিনি দীর্ঘদিন ভূজপুরের সিংহরিয়াস্থ শ্রী শ্রী শ্মশান কালী মঠ-এর সভাপতির দায়িত্ব পালন করেন।তাঁর অগণিত শিক্ষার্থী দেশে ও দেশের বাইরে বিভিন্ন পেশায় সুপ্রতিষ্ঠত।

তাঁর ছয় সন্তান ব্যবসা- শিক্ষকতা-সাংবাদিকতা এবং নানা সামাজিক কর্মকান্ডে প্রতিষ্ঠিত। তাঁর নাতি-নাতনীরা দেশসেরা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করে দেশের বাইরে উচ্চশিক্ষা গ্রহণ করছে।

আপনার মতামত লিখুন :

এর আরও খবর
দাঁড়িপাল্লার নির্বাচনী মিছিল ও সমাবেশ

দাঁড়িপাল্লার নির্বাচনী মিছিল ও সমাবেশ

বৈষ্যম-সংঘাত নয়,শান্তির পাহাড় গড়তে চাই

বৈষ্যম-সংঘাত নয়,শান্তির পাহাড় গড়তে চাই

খাগড়াছড়িতে ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খাগড়াছড়িতে ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম গ্রেপ্তার

খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম গ্রেপ্তার

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে বিএন‌পি

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে বিএন‌পি

শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com