সব
facebook raytahost.com
বিলুপ্ত হয়নি ইউপিডিএফ (গনতান্ত্রিক) | Protidiner Khagrachari

বিলুপ্ত হয়নি ইউপিডিএফ (গনতান্ত্রিক)

বিলুপ্ত হয়নি ইউপিডিএফ (গনতান্ত্রিক)

প্রেস ব্রিফিং করে মিথ্যা অপপ্রচার করার অভিযোগ।

আল মামুন:: ইউপিডিএফ (গনতান্ত্রিক) দল বিলুপ্ত হয়নি। দলের কার্যক্রম চলান থাকবে বলে জানিয়ে খাগড়াছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর বিরুদ্ধে সোসাল মিডিয়ায় বিভিন্ন অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ এনে ব্যাখা তুলে ধরে প্রেস ব্রিফিং এর আয়োজন করেছে সংগঠনটি।

শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় খাগড়াছড়ি জেলা সদরের মধুপুর পার্টির কার্যালয়ে এই আয়োজন করা হয়। এতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর সহ-সভাপতি (ভারপ্রাপ্ত সভাপতি) সমীরণ চাকমা ( চারমিং), সাধারন সম্পাদক অমল কান্তি চাকমা,সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা, কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক দিপন চাকমা,কেন্দ্রীয় সদস্য সবিনয় চাকমাসহ পার্টি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এতে জানানো হয়, ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর কেন্দ্রীয় সভাপতি শ্যামল কান্তি চাকমা (তরু) এবং সাবেক সাধারণ সম্পাদক মিটন চাকমা দূর্নীতি,অর্থ আত্মসাৎ, দলীয় কর্মীদের সাথে বৈষম্যমূলক আচরণসহ অর্থ উপার্জনের জন্য ইয়াবা উৎপাদন করে বাজার জাতকরণসহ আরও নানাধরনের সংগঠনের গঠনতন্ত্র বহির্ভূত কাজে লিপ্ত হয়ে দলীয় পদবী হারানোর ভয়ে তার অনুগত ২০/২৫ জন সদস্য নিয়ে খাগড়াছড়ি ছেড়ে চলে যান।

এই ঘটনায় সোশাল মিডিয়ায় অপপ্রচার ও বিভ্রান্তি ছড়িয়েছে জানিয়ে সংগঠনের পক্ষ থেকে আরো জানানো হয়, বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম তিনি তার অনুগত সদস্যদের নিয়ে সন্তু লারমা সমর্থিত জনসংহতি সমিতির কাছে আশ্রয় নিয়েছে।

সেই সাথে তার নামে একটি আইডি থেকে দলের সাধারণ সম্পাদক অমল কান্তি চাকমার নাম ব্যবহার করে সোস্যাল মিডিয়ায় একটি বিবৃতি দিয়ে বানোয়াট ও বিভ্রান্তিমূলক মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। সেখানে ইউপিডিএফ (গনতান্ত্রিক) দল বিলুপ্ত করার মত একটি গঠনতন্ত্র বহির্ভূত ঘোষনা ষড়যন্ত্রের অংশ বলে জানানো হয়।

কেন্দ্রীয় কমিটি থেকে শ্যামল কান্তি চাকমা ও মিটন চাকমা ব্যতিত বাকি সকল সদস্য বর্তমানে খাগড়াছড়ি জেলায় অবস্থান করছেন জানিয়ে অবান্তর এই ঘোষনার বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতারা।

আপনার মতামত লিখুন :

বৈষ্যম-সংঘাত নয়,শান্তির পাহাড় গড়তে চাই

বৈষ্যম-সংঘাত নয়,শান্তির পাহাড় গড়তে চাই

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে বিএন‌পি

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে বিএন‌পি

দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ১২ তারিখ জনগণ লাল কার্ড দেখাবে

দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ১২ তারিখ জনগণ লাল কার্ড দেখাবে

শঙ্কা নিয়ে ৪ প্রার্থীর ৬ দফা দাবীতে সংবাদ সম্মেলন

শঙ্কা নিয়ে ৪ প্রার্থীর ৬ দফা দাবীতে সংবাদ সম্মেলন

প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করে না বিএনপি

প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করে না বিএনপি

ক্ষমতায় গেলে খেটে খাওয়া মানুষের আয়ের ব্যাবস্থা করা হবে

ক্ষমতায় গেলে খেটে খাওয়া মানুষের আয়ের ব্যাবস্থা করা হবে

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com