খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক।
আল-মামুন:: খাগড়াছড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ এর দাঁড়িপাল্লার প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরীর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ৩০ জানুয়ারি ২০২৬) রাতে কল্যানপুর ও আনন্দনগর দোকান সংলগ্ন মাঠে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে ১১ দলীয় জোট প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী অংশ নেন।

খাগড়াছড়ি সদর উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ ইলিয়াস এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আবদুল মোমেন,ইঞ্জিনিয়ার আলকাজ আল-মামুন ভূঁইয়া,জুলাই আন্দোলনের যোদ্ধা ও খাগড়াছড়ি জেলা শিবির এর সভাপতি আব্দুস ছাত্তার, এনসিপির যুব শক্তির সংগঠন হারিচুর রান রণি প্রমুখ।
বাংলাদেশ জামায়াত ইসলামী খাগড়াছড়ি সদর উপজেলা আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে এডভোকেট এয়াকুব আলী চৌধুরী বলেন, জামায়াত নেতৃত্বাধীন জোট নিরাপদ বাংলাদেশ গড়তে চায়। জামায়াত ক্ষমতায় আসলে সকল জাতি ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি ঐক্যের বন্ধন সৃষ্টিতে কাজ করবে বলে তিনি মন্তব্য করেন। এ সময় হিন্দু সম্প্রদায়সহ প্রতিটি নারী নিরাপদে চলাচলসহ পোশাক নিয়ে বির্তক হবে না জানিয়ে শান্তি-সম্প্রীতির বাংলাদেশ গঠন করার কথা জানান তিনি।
একই সাথে ৫ বছরের শিশু ও ৬০ বছরের বৃদ্ধদের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা হবে বলে জানিয়ে বাংলাদেশ থেকে চাঁদাবাজী-দূর্নীতিকে চিরতরে বিদায় জানানো হবে বলেও মন্তব্য করেন তিনি।
একই সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৯৮নং আসনে ১১ দলীয় জোট মনোনিত প্রার্থীর জয়ে সাধারন জনগণের আস্থার বিজয় হবে জানিয়ে বক্তারা বলেন, জামায়াত প্রার্থীর বিজয় হলে এদেশ নিরাপদ হয়ে উঠবে। দেশ থেকে ঘুষ,চাঁদাবাজি,হামলা,মামলা দুর হবে। ইনসাফের বাংলাদেশ গড়তে জামায়াতের এড. এয়াকুব আলী চৌধুরীর বিকল্প নেই বলে মন্তব্য করেন বক্তারা।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন