ইউপিডিএফ গণতান্ত্রিক এর বর্তমানে অবস্থানে থাকা নেতাকর্মীদের অভিযোগ, সংগঠনের মধ্যে দ্বন্দ্ব-বিভাজন এবং সভাপতির নিজ এলাকার লোকদের প্রধান্য দিয়ে অন্য উপজেলার কর্মীদের অবূল্যায়নের কারনে এমন ঘটনা ঘটেছে।
আল-মামুন:: দ্বন্দের জেরে কর্মীদের নিয়ে খাগড়াছড়ি ছাড়লেন ইউপিডিএফ গণতান্ত্রিক সভাপতি শ্যামল কান্তি চাকমা তরু। গত বুধবার (১৪ জানুয়ারী ২০২৬) রাতে তিনি নিজ দলের একাংশকে সাথে নিয়ে খাগড়াছড়ি ত্যাগ করেন বলে জানা যায়। নিজেদের মধ্যে দ্বন্দের জের ধরে ২০/৩০ জন কর্মী নিয়ে রাতেই তিনি খাগড়াছড়ি ছেড়ে অন্যত্র চলে যান।
সংগঠনটির সভাপতি শ্যামল কান্তি চাকমা তরুর বিরুদ্ধে বর্তমানে অবস্থানে থাকা নেতাকর্মীরা সংগঠনের মধ্যে দ্বন্দ্ব-বিভাজন এবং সভাপতির নিজ এলাকার লোকদের প্রধান্য দেয়াকে গুরুত্ব দেয়াসহ কর্মীদের অবূল্যায়নের কারনে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলেছেন।

সংগঠনে হঠাৎ এমন সংকট আর নেতৃত্বে থাকা নেতাদের এলাকা ছাড়ার বিষয়ে নানা গুঞ্জন এবং জল্পনা-কল্পনা দেখা দিয়েছে। অন্যদিকে-দল ছেড়ে যাওয়া নেতারা সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএসে যোগ দিয়েছে বলে গুঞ্জন শুনা গেলেও সে অভিযোগ অস্বীকার করেছেন শ্যামল কান্তি চাকমা তরু।
এলাকা ছেড়ে যাওয়া নেতাকর্মীদের মধ্যে ইউপিডিএফ গণতান্ত্রিক এর কেন্দ্রীয় সভাপতি শ্যামল কান্তি চাকমা তরু,খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি আলোক ময় চাকমা,খাগড়াছড়ি সদর চীপ কালেক্টর নিউটন চাকমা,প্লাটুন কমান্ডার পিন্টু চাকমা,লিটন চাকমা,সেকমন কমান্ডার জ্যাকসন চাকমা,সামরিক সদস্য রিমাক,রমেল চাকমা,আলো চাকমা,সবিনয় চাকমা,শুভলং এর চীপ কালেক্টর প্রদীপ চাকমা, সামরিক সদস্য সত্য জীবন চাকমা রয়েছে বলে জানা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক ইউপিডিএফ গণতানিন্ত্রক এর চলমান নেতৃত্বে থাকা এক নেতা বলেন, মতামতের ভিন্নতা থাকতে পারে। আমরা পাহাড়ি-বাঙ্গালীসহ জনগণের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে চাই। সম্প্রীতির মেলবন্ধনে পাহাড় অবিচল থাকবে সকল জাতি গোষ্ঠী স্বার্থে এমন প্রত্যাশার কথা জানান তিনি।
পার্টির সিনিয়র নেতা জানান, সংগঠন ও নেতৃত্বকে ধরে রাখতে আমাদের ঐক্য জরুরী। সেখানে মত পার্থক্য থাকবে কিন্তু দ্বন্দ্ব বিভাজন হানাহানি নয়। সংগঠনের কর্মীরা এক আছে। সাংগঠনিক কার্যক্রম চলমান আছে এবং থাকবে বলে তিনি জানান।
ইউপিডিএফ (গণতান্তিক) এর সভাপতি শ্যামল কান্তি চাকমা তরু জানান, বিশেষ কারন বশত এলাকা ছাড়তে বাধ্য হয়েছে জানিয়ে বলেন,কিছু সুবিধাবাদী রাজনৈতিক উচ্চ বিলাসী লোক ও পার্টির বাহিরের কিছু লোক দলে কৃত্রিম দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছে বলে অভিযোগ তোলেন। এ সময় তিনি নিজেদের মধ্যে যেন জগড়া-ঝাটি না হয় সে জন্যই সরে আছেন বলে জানান।
একই সাথে তিনি সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএস দলে যোগদানের ছড়িয়ে পড়া বিষয়টি সঠিক নয় দাবী করে তার নামে ফেইজ বুক আইডি দিয়ে ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের প্যাডে ছড়ানো তথ্য ও আইডিটি তার নয় জানিয়ে একটি পক্ষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেও জানান তিনি।




অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন