সব
facebook raytahost.com
পুলিশের এসআইসহ নিহত ‌দুই | Protidiner Khagrachari

পুলিশের এসআইসহ নিহত ‌দুই

স্টাফ রিপাের্টার:: চট্টগ্রামের ফটিকছড়ি-খাগড়াছড়ি সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশের এসআইসহ দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় ফটিকছড়ি-খাগড়াছড়ি সড়কের আমতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মানিকছড়ি থানার এসআই সাইফুল ইসলাম (৪০)। তিনি মুন্সিগঞ্জ গজারিয়া গ্রামের মোহাম্মদ লেয়াকত আলীর ছেলে। অন্যজন মানিকছড়ি ফকিরপাড়া এলাকার মো. ইসমাইলের ছেলে মো. হাফিজ (৩০)। এ ঘটনায় আহত হয়েছেন কনস্টেবল আব্দুল্লাহ আল নোমান ও মো. ইয়াসিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এসআই সাইফুল ইসলাম ও হাফিজ মারা যান। পরে নিহতদের লাশ এবং আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

ফটিকছড়ি থানার তদন্ত কর্মকর্তা মো. রফিক বলেন, ঘটনায় মানিকছড়ি থানার এক এসআইসহ দুজন নিহত হয়েছেন। আরও একজন পুলিশ সদস্য আহত আছেন। দুটি মোটরসাইকেলে সংঘর্ষ ঘটে। একটিতে দুইজন পুলিশ আর অন্যটিতে অন্য দুইজন ছিলেন।

আপনার মতামত লিখুন :

দূর্যোগে আটকেপড়া যানবাহন সহযোগিতায় সেনাবাহিনী

দূর্যোগে আটকেপড়া যানবাহন সহযোগিতায় সেনাবাহিনী

আবারো রক্তাক্ত পাহাড়

আবারো রক্তাক্ত পাহাড়

আগুনে পুড়ে ছাই ৩৫ ব্যবসা প্রতিষ্ঠান

আগুনে পুড়ে ছাই ৩৫ ব্যবসা প্রতিষ্ঠান

মাটিরাঙ্গায় নির্বাচন পরবর্তী মূল্যায়ন সভা

মাটিরাঙ্গায় নির্বাচন পরবর্তী মূল্যায়ন সভা

মহালছড়িতে প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল

মহালছড়িতে প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল

সেনা-ফরেস্ট যৌথ অভিযানে অবৈধ গোল কাঠ জব্দ

সেনা-ফরেস্ট যৌথ অভিযানে অবৈধ গোল কাঠ জব্দ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com