সব
facebook raytahost.com
ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ ও সমাবেশ | Protidiner Khagrachari

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ ও সমাবেশ

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ ও সমাবেশ

আল-মামুন:: ফিলিস্তিনে অবৈধ দখলদার ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলা হত্যাসহ আগ্রাসনের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখা। শুক্রবার (১৩ অক্টোবর ২০২৩) বাদ আগর খাগড়াছড়ির কেন্দ্রীয় শাহী জামে মসজিদ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর মুক্তমঞ্চে সমাবেশ মিলিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক কাউসার আজিজি’র সঞ্চালনায় হাফেজ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে সমাবেশে এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন,জাতীয় আলেম ওলামা আইম্মা পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মুফতি ইমাম উদ্দিন কাসেমী।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামী ছাত্র আন্দোলনের খাগড়াছড়ি জেলার সভাপতি ছাত্রনেতা মোঃ ইকবাল মাহমুদ, খাগড়াছড়ি জেলা শাখার যুগ্ম সম্পাদক মাওলানা রাশেদুল ইসলাম। এ সময় বক্তারা চলমান হামলাসহ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে হামলা বন্ধের আহবান জানান। পাশাপাশি মুসিলম রাষ্ট্র নেতাদের এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

আপনার মতামত লিখুন :

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com