সব
facebook raytahost.com
কাল বুধবার আধাবেলা সড়ক অবরোধ | Protidiner Khagrachari

কাল বুধবার আধাবেলা সড়ক অবরোধ

প্রেস বিজ্ঞপ্তি:: মানিকছড়ি-গুইমারা সীমান্তবর্তী তবলা পাড়ায় গুলি বর্ষণ ও সন্ত্রাসের সাথে জড়িত ৬ জনকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে গ্রেফতার না করায় আগামীকাল বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) খাগড়াছড়ি-ঢাকা, খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক ও খাগড়াছড়ি-সাজেক পর্যটন সড়কে আধাবেলা অবরোধ কর্মসূচি পালন করা হবে।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা সভাপতি মিঠুন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক এন্টি চাকমা এই কর্মসূচি পালনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় খাগড়াছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার আয়োজিত মশাল মিছিল থেকে ৬ জনকে গ্রেফতারে ২৪ ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়। একইদিন মানিকছড়ি উপজেলা পাহাড়ি ছাত্র পরিষদ ও নারী আত্মরক্ষা কমিটি সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিৃবতিতে একই ঘোষণা দিয়েছিলেন। কিন্তু ২৪ ঘন্টা অতিবাহিত হলেও সন্ত্রাসীদের গ্রেফতারে প্রশাসন কোন উদ্যোগ নেয়নি।

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর সকাল ১০টার সময় ৬ জন অস্ত্রধারী সন্ত্রাসী তবলা পাড়ায় গ্রামবাসীদের ওপর গুলি বর্ষণ করে। স্থানীয় জনতা সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ করে তাদেরকে আটক করে। পরে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে তাদেরকে জনতার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ছেড়ে দেয়। এ সময় কালাপানি এলাকায় বিক্ষুব্ধ জনতা প্রতিবাদ জানালে সেনাবাহিনী তাদের ওপর হামলা চালায়, লাঠিচার্জ ও গুলিবর্ষণ করে। এতে অনেকে আহত হয়।

বিবৃতিতে নেতৃদ্বয় অবরোধ কর্মসূচি সফল করার জন্য সার্বিক সহযোগিতা প্রদান করতে জেলার সকল যানবাহন মালিক ও শ্রমিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন। অবরোধ পালনকালে অ্যাম্বুলেন্স, জরুরী ঔষধ ও বিদ্যুৎ সরবরাহকারী গাড়ি, সাংবাদিক ও সংবাদপত্র বহনকারী যান অবরোধের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে নেতৃবৃন্দ জানান। পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক স্বপন চাকমার প্রেরিত এক বার্তায় এ তথ্য জানান।

আপনার মতামত লিখুন :

অসহায় পরিবারকে ৫৪ বিজিবি’র ঢেউটিন ও অর্থ বিতরণ

অসহায় পরিবারকে ৫৪ বিজিবি’র ঢেউটিন ও অর্থ বিতরণ

দুই লাখের বেশি ভোটে দীপেন দেওয়ানের জয়

দুই লাখের বেশি ভোটে দীপেন দেওয়ানের জয়

দূর্গম ৬ কেন্দ্রে হেলিকপ্টারে গেল ভোটের সরঞ্জাম ও কর্মকর্তারা

দূর্গম ৬ কেন্দ্রে হেলিকপ্টারে গেল ভোটের সরঞ্জাম ও কর্মকর্তারা

বাঘাইছড়িতে বিএনপি প্রার্থীর জমজমাট নির্বাচনী প্রচারণা

বাঘাইছড়িতে বিএনপি প্রার্থীর জমজমাট নির্বাচনী প্রচারণা

সংসদ নির্বাচন নিয়ে বিজিবি’র সংবাদ সম্মেলন

সংসদ নির্বাচন নিয়ে বিজিবি’র সংবাদ সম্মেলন

জমকালো আয়োজনে বনভোজন ও পুরস্কার বিতরণী

জমকালো আয়োজনে বনভোজন ও পুরস্কার বিতরণী

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com