স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির মানিকছড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মো. আরাফাত হোসেন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল ২০২৫) বিকেল ৩ টার দিকে উপজেলার দক্ষিণ একসত্যাপাড়া এ ঘটনা ঘটে। আরাফাত স্থানীয় মো.নুর হোসেনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান রুবেল বলেন, পানি তোলার তারের সাথে বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে শিশুটির মৃত্যু হয়। শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
স্থানীয় সূত্র জানায়, বাড়ির সামনে উঠানে শুক্রবার বিকাল ৩টার দিকে ফুটবল খেলার সময় বল ছিটকে পাহাড়ের নিচে পড়ে যায়। সে বল কুড়িয়ে আনতে পাহাড়ে নিচে যাওয়ার সময় পাশের পানি তোলার বিদ্যুৎ সংযোগ তারে স্পৃষ্ট হয় শিশু আরাফাত। পরে তাকে দ্রুত মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন