সব
facebook raytahost.com
নানিয়ারচরে জেলেদের ছাগল বিতরণ | Protidiner Khagrachari

নানিয়ারচরে জেলেদের ছাগল বিতরণ

নানিয়ারচরে জেলেদের ছাগল বিতরণ

প্রতিনিধি,রাঙামাটি:: পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। বিকল্প কর্মসংস্থান কার্যক্রম বাস্তবায়নের লক্ষে নিবন্ধিত জেলেদের মাঝে এই ছাগল বিতরণ কর্মসূচি পালন করেছে নানিয়ারচর উপজেলা মৎস্য অধিদপ্তর।

মঙ্গলবার (১৪ মে ২০২৪) সকালে নানিয়ারচর পোষ্ট অফিস সংলগ্ন মাঠে উপকারভোগীদের মাঝে দেশীয় ব্লাক বেঙ্গল জাতের ছাগল বিতরণ করেন,উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুর জামাল হাওলাদার।

এসময় জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস,নানিয়ারচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অ.দা) শেখ মো. এরশাদ বিন শহীদ ও প্রাণীসম্পদ কর্মকর্তা অর্জুন দেবনাথসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মৎস্য বিভাগ জানায়, ❝পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্প❞ এর আওতায় নিবন্ধিত ২৫টি দরিদ্র জেলে পরিবারের মাঝে ৪টি করে মোট ১০০টি ছাগল বিতরণ করা হয়।

চলতি অর্থবছরে প্রকল্পের অর্থায়নে এই ছাগল বিতরণ করে মৎস্য বিভাগ। ছাগল বিতরণকালে প্রতিটি ছাগল কে প্রাণীসম্পদ অধিদপ্তর কর্তৃক ভ্যাক্সিন প্রদান করা হয়।

এসময় বক্তারা বলেন, বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে দরিদ্র জেলে পরিবারগুলাকে স্বাবলস্বী করে তুলতে কাজ
করছে সরকার। সঠিকভাবে এসব ছাগল লালন পালনের মধ্য দিয়ে আপনারা আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন করতে পারেন।

আপনার মতামত লিখুন :

অসহায় পরিবারকে ৫৪ বিজিবি’র ঢেউটিন ও অর্থ বিতরণ

অসহায় পরিবারকে ৫৪ বিজিবি’র ঢেউটিন ও অর্থ বিতরণ

দুই লাখের বেশি ভোটে দীপেন দেওয়ানের জয়

দুই লাখের বেশি ভোটে দীপেন দেওয়ানের জয়

দূর্গম ৬ কেন্দ্রে হেলিকপ্টারে গেল ভোটের সরঞ্জাম ও কর্মকর্তারা

দূর্গম ৬ কেন্দ্রে হেলিকপ্টারে গেল ভোটের সরঞ্জাম ও কর্মকর্তারা

বাঘাইছড়িতে বিএনপি প্রার্থীর জমজমাট নির্বাচনী প্রচারণা

বাঘাইছড়িতে বিএনপি প্রার্থীর জমজমাট নির্বাচনী প্রচারণা

সংসদ নির্বাচন নিয়ে বিজিবি’র সংবাদ সম্মেলন

সংসদ নির্বাচন নিয়ে বিজিবি’র সংবাদ সম্মেলন

জমকালো আয়োজনে বনভোজন ও পুরস্কার বিতরণী

জমকালো আয়োজনে বনভোজন ও পুরস্কার বিতরণী

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com