চট্টগ্রাম সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

লাল শাপলার অপরূপ সৌন্দর্যে মুগ্ধ পর্যটকরা

  • প্রতিবেদক
  • আপডেট : ০৮:২৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৪ বার
৬

সম্ভাবনাময় দীঘিনালার হাজাছড়া বিলে বাড়ছে দর্শনার্থীদের ভিড়, জলরাশিতে এ যেন এক প্রকৃতির লাল-সবুজের মায়াবী ক্যানভাস

আল-মামুন:: পাহাড়ের বুকজুড়ে সবুজের সমারোহ, তার মাঝে বিস্তীর্ণ জলরাশি। সেই জলরাশির বুকে ফুটে থাকা হাজারো লাল শাপলা যেন প্রকৃতির মায়াবী ক্যানভাস। আপন হাতে আঁকা এক অপূর্ব চিত্রকর্ম। ভোরের আলোয় শিশিরভেজা শাপলার পাপড়ি, চারপাশের সবুজ প্রকৃতি আর জলজ প্রাণীর বিচরণ। সব মিলিয়ে এক মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়েছে খাগড়াছড়ির দীঘিনালার হাজাছড়া বিল।

প্রকৃতির এমন নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ছুটে আসছেন বিভিন্ন বয়সী মানুষ। স্থানীয়দের কাছে পরিচিত এই জলাভূমি এখন ধীরে ধীরে পর্যটকদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠছে। একই সঙ্গে তৈরি হচ্ছে সম্ভাবনাময় একটি পর্যটনকেন্দ্র গড়ে ওঠার সুযোগ।

দীঘিনালা উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে মেরুং বাজার। সেখান থেকে পূর্ব দিকে মাইনী নদী পেরিয়ে প্রায় আধা কিলোমিটার এগোলেই দেখা মিলবে হাজাছড়া বিলের। স্থানীয়ভাবে ‘ছোট হাজাছড়া ডেবা’ নামে পরিচিত এ জলাভূমির আয়তন প্রায় ২০ একর। এর মধ্যে পাঁচ থেকে সাত একর এলাকাজুড়ে বিস্তৃত লাল শাপলার সমারোহ। বছরের অধিকাংশ সময় পানিতে নিমজ্জিত থাকে বিলটি।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রতি বছর সেপ্টেম্বর থেকে ফেব্রæয়ারি পর্যন্ত বিলে শাপলা ফোটে। প্রায় দুই দশক ধরে এখানে শাপলার বিস্তার থাকলেও সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে এর সৌন্দর্যের পরিচিতি ছড়িয়ে পড়েছে। বিশেষ করে গত দুই বছরে দর্শনার্থীদের আগমন বেড়েছে উল্লেখযোগ্যভাবে। চলতি বছর আগের তুলনায় প্রায় দ্বিগুণ পর্যটক আসছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

ভোরের আলোয় শাপলার সৌন্দর্য,মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা:
হাজাছড়া বিলের প্রকৃত সৌন্দর্য সবচেয়ে বেশি উপভোগ করা যায় সকালে। সূর্যের প্রথম আলো যখন লাল শাপলার পাপড়িতে পড়ে, তখন শিশিরবিন্দুতে তৈরি হয় ঝলমলে এক দৃশ্য। বিলের শান্ত জলরাশি, শাপলার বিস্তৃতি, পাখির কলকাকলি আর চারপাশের সবুজ প্রকৃতি দর্শনার্থীদের মুগ্ধ করে।

কেউ ব্যস্ত ছবি তুলতে, কেউ ভিডিও ধারণে,আবার কেউ নৌকায় চড়ে উপভোগ করছেন বিলের অপরূপ সৌন্দর্য। প্রকৃতির এই আয়োজন যেন শহুরে ব্যস্ততা থেকে কিছুটা সময়ের জন্য মানুষকে ফিরিয়ে নিচ্ছে নির্মল পরিবেশের কাছে।

দর্শনার্থী জাকির হোসেন বলেন, “হাজাছড়া বিলটি যেন শিল্পীর রংতুলিতে আঁকা ক্যানভাস। ভোরের নরম আলোয় শাপলার পাপড়িতে জমে থাকা শিশিরবিন্দু মুক্তার মতো ঝলমল করে। এমন দৃশ্য সত্যিই মনকে প্রশান্ত করে।

আলোকচিত্রী সোহেল বলেন, “বিলে সাঁতার কাটতে থাকা রাজহাঁস, চারপাশের সবুজ প্রকৃতি, দুরন্ত বালকদের পানিতে লাফালাফি আর শাপলা তুলে মেঠোপথ ধরে বাড়ি ফেরার দৃশ্য বাংলার চিরচেনা গ্রামীণ সৌন্দর্যকে তুলে ধরে।”

মাইসছড়ি থেকে প্রায় ৪০ জনের দল নিয়ে ঘুরতে আসা হালিম বলেন, “পাহাড়ে এমন শাপলা বিল সত্যিই অসাধারণ। জলাশয়ের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বিলটি সংরক্ষণ করা দরকার। শাপলার প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে হলে সকালে আসতে হবে।

কলেজ শিক্ষার্থী মানবিকা চাকমা জানান, দীঘিনালা, লংগদু ও খাগড়াছড়িতে যাতায়াতের ক্ষেত্রে হাজাছড়া হয়ে মেরুং সড়কটি অনেকের কাছে সহজ পথ। ফলে তরুণদের অনেকে মোটরসাইকেলে যাতায়াতের সময় বিলের সৌন্দর্য উপভোগের জন্য কিছুটা সময় কাটান এখানে।

প্রকৃতির পাশাপাশি স্থানীয় মানুষের জীবিকার উৎস:
হাজাছড়া বিল শুধু পর্যটকদের আকর্ষণের জায়গা নয়, স্থানীয় মানুষের জীবন-জীবিকার সঙ্গেও গভীরভাবে জড়িয়ে আছে। এ জলাভূমি থেকে শাপলা সংগ্রহ করে বাজারে বিক্রি করেন অনেকেই। কেউ মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। আবার শুকনো মৌসুমে পানির পরিমাণ কমে গেলে বিলের কিনারায় ধান চাষ করেন স্থানীয় কৃষকেরা।

স্থানীয় বাসিন্দা সালাহউদ্দিন বলেন, “এই বিল আমাদের কাছে শুধু সৌন্দর্যের জায়গা নয়, জীবিকারও উৎস। এখানকার শাপলা বাজারে বিক্রি হয়। অনেকে মাছ ধরেন। তাই বিলটি সংরক্ষণ করা জরুরি।

বিলটির মালিক জাহাঙ্গীর আলম দুলাল জানান, স্থানীয়দের পাশাপাশি জেলার বিভিন্ন স্থান ও জেলার বাইরের অনেক মানুষও এখানে ঘুরতে আসেন। দর্শনার্থীদের সুবিধার্থে নৌকার ব্যবস্থা রাখা হয়েছে। ভবিষ্যতে পর্যটকদের জন্য ভাসমান রেস্টুরেন্ট, ওয়াচ টাওয়ার, ওয়াশরুম ও প্যাডেল বোট চালুর পরিকল্পনা রয়েছে।

পর্যটন বিকাশে পরিকল্পনা,পরিবেশ সংরক্ষণে গুরুত্ব:
হাজাছড়া বিলকে ঘিরে পর্যটন সম্ভাবনা নিয়ে আশাবাদী স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে পর্যটন অবকাঠামো গড়ে তোলার পাশাপাশি জলাভূমির স্বাভাবিক পরিবেশ ও জীববৈচিত্র্য অক্ষুন্ন রাখার ওপর গুরুত্ব দিচ্ছেন তাঁরা।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোশাররফ হোসেন বলেন, হাজাছড়া বিল পর্যটনের নতুন সম্ভাবনা তৈরি করেছে। মেরুং-হাজাছড়া-মারিশ্যা সড়কের আড়াই কিলোমিটার কার্পেটিং করা হয়েছে। বাকি অংশের উন্নয়ন শেষ হলে দর্শনার্থীদের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে।”

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা বলেন, “হাজাছড়া বিলের অংশীজনদের সঙ্গে আলোচনা করে প্রকৃতি ও পরিবেশবান্ধব পর্যটন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এতে কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ার পাশাপাশি সামাজিক-সাংস্কৃতিক ও পরিবেশগত ভারসাম্যও রক্ষা পাবে।”

জীববৈচিত্র্য রক্ষাই বড় চ্যালেঞ্জ:
প্রাকৃতিক সৌন্দয্যের পাশাপাশি হাজাছড়া বিলের পরিবেশগত গুরুত্বর রয়েছে। এখানে জন্ম নেওয়া লাল শাপলা জলাভূমির একটি গুরুত্বপূর্ণ জলজ উদ্ভিদ। এ উদ্ভিদের বিস্তার ও স্বাভাবিক বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে জলাশয়ের পরিবেশ,পানির গভীরতা এবং পুষ্টি উপাদানের ওপর।

দীঘিনালা হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত¡বিদ মো. আবুল খায়ের বলেন, “লাল শাপলার বৈজ্ঞানিক নাম Nymphaea rubra। এটি একটি জলজ উদ্ভিদ। সাধারণত রাতে ফুল ফোটে এবং আলোর তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে পাপড়ি বন্ধ হতে থাকে। জলাশয়ের পরিবেশ,পানির গভীরতা ও পুষ্টি উপাদানের ওপর এর স্বাভাবিক বৃদ্ধি নির্ভর করে।”

সিএইচটি বায়োডাইভারসিটি কনজারভেশন ইনিশিয়েটিভের প্রতিষ্ঠাতা নির্বাহী ও রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, এ ধরনের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করার পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে ভূমিকা রাখতে পারে। তবে পর্যটনের বিকাশ ঘটাতে গিয়ে বিলের প্রাকৃতিক পরিবেশ, জীববৈচিত্র্য ও শাপলার স্বাভাবিক বিস্তার যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া জরুরি।

এ বিষয়ে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন,“শুনেছি। বিস্তারিত জেনে কী পরিকল্পনা করা যায়,তখন বলা যাবে।” সব মিলিয়ে হাজাছড়া বিল এখন শুধু লাল শাপলার সৌন্দর্যে মুগ্ধ হওয়ার স্থান নয়,বরং পাহাড়ি জনপদে প্রকৃতিনির্ভর পর্যটন ও স্থানীয় অর্থনৈতিক সম্ভাবনার একটি নতুন ক্ষেত্র।

তবে এ সম্ভাবনাকে দীর্ঘস্থায়ী করতে হলে অপরিকল্পিত পর্যটন, জলাভূমির দূষণ ও জীববৈচিত্র্যের ক্ষতি থেকে বিলটিকে রক্ষা করতে হবে। উন্নয়ন ও সংরক্ষণের মধ্যে সমন্বয় করা গেলে হাজাছড়া বিল হয়ে উঠতে পারে এই বিল হবে পরিবেশবান্ধব খাগড়াছড়ির অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্রের একটি।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun

নবীন ছাত্ররাই আগামী দিনের কাণ্ডারি

লাল শাপলার অপরূপ সৌন্দর্যে মুগ্ধ পর্যটকরা

আপডেট : ০৮:২৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬