চট্টগ্রাম বুধবার, ১১ নভেম্বর ২০২৬

লক্ষ্মীছড়িতে দরিদ্র ও মেধাবী ২০ শিক্ষার্থীকে উপবৃত্তি দিল সেনাবাহিনী

১২

স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সহায়তা এবং বিদ্যালয়ের প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন।

এ উদ্যোগের অংশ হিসেবে উপজেলার বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ের ২০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে উপবৃত্তি এবং বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে চিকিৎসাসামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে বাইন্যাছড়া আর্মি ক্যাম্প সংলগ্ন বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ে এ সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীছড়ি জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম।

শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে একটি ফার্স্ট এইড বক্সসহ বিভিন্ন ধরনের চিকিৎসাসামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ তুলে দেওয়া হয়। পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহিত ও সহযোগিতা করার উদ্দেশ্যে ২০ জন শিক্ষার্থীর মাঝে উপবৃত্তি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁরা এ উদ্যোগকে শিক্ষার্থীদের শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষায় সহায়ক হিসেবে দেখছেন।

পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণের ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ বিশেষ গুরুত্ব বহন করে। বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম ও ওষুধ সরবরাহের ফলে শিক্ষার্থীরা অসুস্থ বা দুর্ঘটনার শিকার হলে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা পাওয়ার সুযোগ তৈরি হবে। অন্যদিকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি তাদের পড়াশোনা অব্যাহত রাখতে আর্থিক সহায়তা ও অনুপ্রেরণা জোগাবে।

উল্লেখ্য, লক্ষ্মীছড়ি জোন স্থানীয় জনগণের শিক্ষা, স্বাস্থ্য ও আর্থসামাজিক উন্নয়নে নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষা সহায়তা, চিকিৎসাসেবা ও মানবিক সহযোগিতার এসব উদ্যোগের মাধ্যমে দুর্গম এলাকার মানুষের প্রয়োজনের পাশে দাঁড়ানোর পাশাপাশি স্থানীয় পাহাড়ি ও বাঙ্গালি জনগোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সুসম্পর্ক জোরদারে ইতিবাচক ভূমিকা রাখছে।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun