চট্টগ্রাম সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

খাগড়াছড়ির ৩২টি পূজামণ্ডপে খাগড়াছড়ি রিজিয়নের আর্থিক সহায়তা

  • প্রতিবেদক
  • আপডেট : ০৮:১৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ১১ বার
১৪

স্টাফ রিপোর্টার:: ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার লক্ষ্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ি জেলার ও বিভিন্ন উপজেলায় ৩২টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেছে ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা আনন্দমুখর ও নির্বিঘ্নে উদযাপনে এ সহায়তা প্রদান করা হয়। এ উদ্যোগের মাধ্যমে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী।

পার্বত্য চট্টগ্রামের বহুজাতিক ও বহুধর্মীয় জনগোষ্ঠীর মধ্যে শান্তি, সম্প্রীতি ও আস্থার পরিবেশ বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন সময়ে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোতে আর্থিক সহায়তা প্রদান সেই ধারাবাহিক কার্যক্রমেরই একটি অংশ।

বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বাস করে, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সহযোগিতার মধ্য দিয়েই একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গড়ে তোলা সম্ভব। খাগড়াছড়ি রিজিয়নের এ উদ্যোগ স্থানীয় জনগণের সঙ্গে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সকল সম্প্রদায়ের সম্মিলিত অংশগ্রহণে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকুক—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun

খাগড়াছড়ির ৩২টি পূজামণ্ডপে খাগড়াছড়ি রিজিয়নের আর্থিক সহায়তা

আপডেট : ০৮:১৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬