চট্টগ্রাম রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

  • মো.মাসুদ রানা
  • আপডেট : ০২:১৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩ বার
৩১

প্রতিনিধি রামগড়:: খাগড়াছড়ির রামগড় কৃষি অফিসের উদ্যোগে “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির অভিযান শুরু করা হয়েছে। বৃহস্প্রতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) সকালে রামগড় কৃষি অফিস আঙ্গিনা ও চারপাশ পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুমন মিয়া।

রামগড় কৃষি কর্মকর্তা মো.সুমন মিয়া জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনায় সারা দেশব্যাপী “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির বাস্তবায়নের লক্ষ্যে আমাদের এ কাজ চলমান থাকবে।

সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত মশার প্রজননস্থল ধ্বংস করা, অফিস ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করা হয়। এতে কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, কৃষক-কৃষাণী, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয়রা আরো উপস্থিত ছিলেন।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun

তিন মাসের প্রশিক্ষণ শেষে ২০ নারীর হাতে সেলাই মেশিন