আপডেট :
০২:১৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
২৩
বার
রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
প্রতিনিধি রামগড়:: খাগড়াছড়ির রামগড় কৃষি অফিসের উদ্যোগে “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির অভিযান শুরু করা হয়েছে। বৃহস্প্রতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) সকালে রামগড় কৃষি অফিস আঙ্গিনা ও চারপাশ পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুমন মিয়া। রামগড় কৃষি কর্মকর্তা মো.সুমন মিয়া জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনায় সারা দেশব্যাপী “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির বাস্তবায়নের লক্ষ্যে আমাদের এ কাজ চলমান থাকবে। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত মশার প্রজননস্থল ধ্বংস করা, অফিস ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করা হয়। এতে কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, কৃষক-কৃষাণী, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয়রা আরো...
৩১
প্রতিনিধি রামগড়::খাগড়াছড়ির রামগড় কৃষি অফিসের উদ্যোগে “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির অভিযান শুরু করা হয়েছে। বৃহস্প্রতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) সকালে রামগড় কৃষি অফিস আঙ্গিনা ও চারপাশ পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুমন মিয়া।
রামগড় কৃষি কর্মকর্তা মো.সুমন মিয়া জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনায় সারা দেশব্যাপী “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির বাস্তবায়নের লক্ষ্যে আমাদের এ কাজ চলমান থাকবে।
সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত মশার প্রজননস্থল ধ্বংস করা, অফিস ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করা হয়। এতে কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, কৃষক-কৃষাণী, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয়রা আরো উপস্থিত ছিলেন।