সব
facebook raytahost.com
পাহাড়ে সরকারের শিক্ষা প্রসারে অবদান মনে রাখতে হবে | Protidiner Khagrachari

পাহাড়ে সরকারের শিক্ষা প্রসারে অবদান মনে রাখতে হবে

পাহাড়ে সরকারের শিক্ষা প্রসারে অবদান মনে রাখতে হবে

কুজেন্দ্র মল্লিকা মর্ডান কলেজের একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

স্টাফ রিপাের্টার,দীঘিনালা:: খাগড়াছড়ির দীঘিনালা কুজেন্দ্র মল্লিকা মর্ডান কলেজের ২ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে নব নির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন ও অভিভাবক সমাবেশ বৃহস্পতিবার (০৯ নভেম্বর ২০২৩) দুপুরে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

নতুন একাডেমিক ভবন উদ্বোধন ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স এর চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। কলেজ অধ্যক্ষ সাধন ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন,পাহাড়ে শিক্ষা প্রসারে বর্তমান সরকারের অবদান আকাশ ছুঁয়েছে।

প্রাথমিক বিদ্যালয়- হাইস্কুল জাতীয়করণ, এমপিওভূক্তি,কলেজ-মাদ্রাসার অবকাঠামো থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে খাগড়াছড়ি এখন আলোকিত এক জনপড়ে পরিণত হয়েছে। সরকারের এই অবদানকে মনে রেখে সামর্থ্যবান নাগরিকদেরকেও শিক্ষা প্রসারে ভূমিকা রাখতে হবে। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে নৌকা প্রতীকে ভোট দেয়ার উদাত্ত আহ্বান জানান।

এসময় অন্যোন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ কাশেম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাতুল আলম,সংসদ সদসস্যের বড়ভাই- প্রবীন শিক্ষাবিদ নলেন্দ্র লাল ত্রিপুরা,দীঘিনালা সরকারি কলেজের উপাধ্যক্ষ তরুন কান্তি চাকমা, জেলা পরিষদের সদস্য এড. আশুতোষ চাকমা৷ , শিক্ষাবিদ রঞ্জন কুমার চাকমা,দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখতার আলী,ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান,চেয়ারম্যান লাকী আক্তার,দীঘিনালা সরকারি কলেজের সহকারি অধ্যাপক- সাংবাদিক দীলিপ চৌধুরীসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com