স্টাফ রিপোর্টার:: বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকার বরাদম,বাবুছড়া ও জারূলছড়ি আর্মি ক্যাম্পে দীঘিনালা জোনের জোন কমান্ডার লে: কর্নেল মো:- আল-আমিন, এসইউপি,পিএসসি নির্দেশনায় উপজেলা থেকে বাছাকৃত পাহাড়ি জনগোষ্টির ২০ জন মহিলাকে ধাত্রী বিদ্যা/নার্সিং ও ৪৭ জনকে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার (৬সেপ্টম্বর) সকাল দীঘিনালা জোনের আয়োজনে বাছাকৃত পাহাড়ি জনগোষ্টির ২০ জন মহিলাকে ধাত্রী বিদ্যা /নার্সিং ও ৪৭ জনকে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে দুর্গম এলাকার সুবিধা বঞ্চিত মানুষদের সার্বিকভাবে দক্ষ করে তোলা এবং আত্মনির্ভরশীল করে তোলা। উক্ত প্রশিক্ষণের মুখ্য উদ্দেশ্য।
সম্পূর্ণ ফ্রিতে ধাত্রীবিদ্যা/নার্সিং এবং কম্পিউটার প্রশিক্ষণের আয়োজন করায় পাহাড়ি জনগোষ্ঠীর সুবিধাভোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের ভূয়সী প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা স্বীকার করেন।
প্রতিবেদক 





















