চট্টগ্রাম রবিবার, ১২ জুলাই ২০২৬

খাগড়াছড়িতে ১০ হাজার ২৩৫টি ফলজ গাছের চারা বিতরণ

  • প্রতিবেদক
  • আপডেট : ০৬:০৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ৩৪ বার
৪০

স্টাফ রিপোর্টার:: পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ফলজ বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের দেশব্যাপী ‘২ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর অংশ হিসেবে খাগড়াছড়ি জেলায় দুই দিনে মোট ১০ হাজার ২৩৫টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই ২০২৬) জুমার নামাজ শেষে জেলার তিনটি মসজিদে মুসল্লিদের মাঝে ১ হাজার ৪০০টি আম ও লিচুর চারা বিতরণ করা হয়।

এর মধ্যে দীঘিনালার মেরুং বেলছড়ি জামে মসজিদে ৪০০টি, পানছড়ির উল্টাছড়ি মুসলিম নগর হযরত উমর (রা.) জামে মসজিদে ৪০০টি এবং গুইমারা উপজেলার জালিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে সর্বাধিক ৬০০টি (৩০০টি আম ও ৩০০টি লিচু) ফলজ গাছের চারা মুসল্লিদের হাতে তুলে দেন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা।

এ সময় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে নিজ নিজ বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের খালি জায়গায় চারা রোপণ ও পরিচর্যার আহ্বান জানানো হয়। এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনসাধারণের মাঝে ৮ হাজার ৮৩৫টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়। দুই দিনের এ কর্মসূচির মাধ্যমে খাগড়াছড়ি জেলায় মোট ১০ হাজার ২৩৫টি চারা বিতরণ সম্পন্ন হয়েছে।

আস-সুন্নাহ ফাউন্ডেশন জানায়, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং সাদাকায়ে জারিয়াহর অংশ হিসেবে মানুষকে বেশি বেশি বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। স্থানীয় মুসল্লি ও বাসিন্দারা এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

খাগড়াছড়িতে ১০ হাজার ২৩৫টি ফলজ গাছের চারা বিতরণ

আপডেট : ০৬:০৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬