স্টাফ রিপাের্টার:: এক বছরের ব্যবধানে আবারও আগুনে পুড়েছে খাগড়াছড়ির দীঘিনালা বোয়ালখালী বাজারের অন্তত ৩৫ টি ব্যবসা প্রতিষ্ঠান। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩ টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।

খবর পেয়ে দীঘিনালা ও সদর ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ৩ ঘন্টার চেষ্টায় ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আছে। প্রাথমিক ভাবে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
দীঘিনালা ফায়ার স্টেশনের ইন-চার্জ পঙ্কজ বড়ুয়া জানান, খবর পেয়ে দীঘিনালা ও সদর স্টেশন থেকে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করা হয়। পুড়ে যাওয়া দোকানের মধ্যে ওষুধ, কাপড় সহ বিভিন্ন ধরণের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতি নিরপণে কাজ শুরু হবে। ফায়ার সার্ভিসের পাশাপাশি অগ্নি নির্বাপণে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়রা যোগ দেয়।
বোয়ালখালী বাজারের ব্যবসায়ীরা জানান, প্রতিবছর দীঘিনালা ও বোয়ালখালী বাজারে আগুনের ঘটনা ঘটলেও অগ্নিনির্বাপণে নেই জলাশয় ও পর্যাপ্ত ব্যবস্থা।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন