সব
facebook raytahost.com
প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করে না বিএনপি | Protidiner Khagrachari

প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করে না বিএনপি

প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করে না বিএনপি

প্রচারণায়-ওয়াদুদ ভূঁইয়া। মানিকছড়িতে নির্বাচনী পথসভায় লোকে-লোকারণ্য।

স্টাফ রিপোর্টার:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আর এক সপ্তাহ বাকি। ইতোমধ্যে দেশের প্রত্যন্ত পাহাড়ি জনপদ ২৯৮ নম্বর খাগড়াছড়ি আসনেও প্রচার-প্রচারণা জমে উঠেছে। এখানে ৯ উপজেলায় ৫ লাখ ৫৪ হাজার ১শত ১৪জন ভোটারের মধ্যে বাঙালি ভোট ২ লাখ ৮২ হাজার ৯শত ৮৬জন। অবাঙালি ভোটার (চাকমা, ত্রিপুরা, মারমা ও অন্যান্য) ২ লাখ ৭১ হাজার ১শত ২৭ জন। প্রার্থী ১১ জন।

এর মধ্যে বাঙালি প্রার্থী ৫জন আর অবাঙালী প্রার্থী ৬জন। বাঙালি, অবাঙালী ভোটারদের মধ্যে সাড়ে ১১হাজার বাঙালি ভোট বেশি হলেও এবারের নির্বাচনে অবাঙালী ভোটারের হাতধরেই কূলে তরী ভিড়াতে চায় প্রার্থীরা! এখন পর্যন্ত অবাঙালি প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান ব্যতিত অন্য কেউই বড়সড় আকারে প্রচারণায় নজর কাড়েনি কারোও।

ধানের শীর্ষ প্রতীকের গণসংযোগ, পথসভা ও নির্বাচনী সভায় অবাঙালী জনগোষ্ঠীর উপস্থিতি বেশি। এছাড়াও বিগত সময়ে আওয়ামীলীগের দুঃশাসনের বিভিন্ন গ্যারাকলে দলছুট বিএনপি নেতাকর্মীরা সম্প্রতি সময়ে স্বঃপ্রণোদিত হয়ে দলে ভিড়তে থাকায় এবং অবাঙালী ভোটারের উপস্থিতির পদভারে নির্ভার হওয়ার স্বপ্ন দেখছেন বিএনপি!

বুধবার (৪ ফেব্রুয়ারী ২০২৬) জেলার মানিকছড়ি উপজেলায় ৯টি পথসভা ও একটি ফ্রি চিকিৎসা ক্যাম্পে উপস্থিত হয়ে সম্প্রীতির জনপদ গঠনে ধানের শীর্ষ প্রতীকে ভোট চাইলেন ওয়াদুদ ভূঁইয়া। এ সময় তিনি বিগত সময়ে অনুন্নত পাহাড়কে উন্নয়নের মূলধারায় পৌঁছাতে বিএনপির অবদান স্মরণ করিয়ে বলেন, বিএনপির হাতধরে পাহাড় আলোকিত হয়েছে।

আমি (ওয়াদুদ ভূঁইয়া) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান থাকা অবস্থায় এই জনপদের পরতে পরতে রাস্তা-ঘাট, সেচ ড্রেন, মসজিদ, মন্দির, ক্যায়াং, স্কুল, কলেজ, মাদরাসার উন্নয়নে মণপ্রাণ খুলে কাজ করেছি।

তিনি আরো বলেন, ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের দুঃশাসনে আমি দীর্ঘ দেড়যুগ এই জনপদে এসে আপনাদের পাশে দাঁড়াতে পারিনি! আমাকে আসতে দেয়নি। কালের আর্বতে ফ্যাসিস্ট সরকারের অধঃপতন ও নির্লজ্জ দেশত্যাগের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি আপনাদের পাশে আবারো উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে সম্প্রীতির পাহাড় গঠনে সর্মথন, ভালোবাসা প্রত্যাশা করছি।

বিগত সময়ে ফ্যাসিস্টরা মামলা,হামলা করে বিএনপি পরিবারকে ধ্বংস করতে নানা গ্যারাকলে নেতাকর্মী ও সর্মথকদের দলছুট করতে গিয়েও সফল হয়নি। আজ ওই ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে। নিরপরাধ বাঙ্গালী, অবাঙ্গালী মানুষ আবারো বিএনপি পরিবারে স্বস্তি দেখছে। প্রতিশোধের রাজনীতি বিএনপি করে না। প্রতিশোধের রাজনীতি ধ্বংস ডেকে আনে। সামনে আগানোর গতি কমিয়ে দেয়। আওয়ামী লীগের মতো দুঃশাসন ও ত্রাসের রাজনীতি যেন কেউ করতে না পারে সেটি আমরা (বিএনপি) নিশ্চিত করবো।

৪ ফেব্রুয়ারী বুধবার সকালে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশন এর উদ্যোগে ‘মানিকছড়ি ইংলিশ স্কুল’ মাঠে ফ্রি চিকিৎসা ক্যাম্পে আগত শত শত রোগীর চিকিৎসা কার্যক্রমে তিনি অংশগ্রহণ করেন এবং ধানের শীর্ষে ভোট চান। এর পর বাটনাতলী, ডাইনছড়ি, কালাপানি, সাপমারা, বড়ডলু, মুসলিমপাড়া, চেঙ্গুছড়া, গাড়ীটানা ও গভামারা এলাকায় পথসভায় অসংখ্য পাহাড়ি -বাঙালির উপস্থিতিতে তিনি এসব বক্তব্য রাখেন।

এ সময় উপজেলা বিএনপির আহবায়ক মো. হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব মো. মীর হোসেনসহ জেলা, উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

ক্ষমতায় গেলে খেটে খাওয়া মানুষের আয়ের ব্যাবস্থা করা হবে

ক্ষমতায় গেলে খেটে খাওয়া মানুষের আয়ের ব্যাবস্থা করা হবে

বাঘাইছড়িতে বিএনপি প্রার্থীর জমজমাট নির্বাচনী প্রচারণা

বাঘাইছড়িতে বিএনপি প্রার্থীর জমজমাট নির্বাচনী প্রচারণা

বিদ্রোহী প্রার্থী সমীরণ দেওয়ানকে বহিষ্কার

বিদ্রোহী প্রার্থী সমীরণ দেওয়ানকে বহিষ্কার

বিএনপির বিজয় হলে উন্নয়নে বিপ্লব ঘটবে

বিএনপির বিজয় হলে উন্নয়নে বিপ্লব ঘটবে

শান্তি ও সম্প্রীতি চাই পাহাড়ের মানুষ

শান্তি ও সম্প্রীতি চাই পাহাড়ের মানুষ

জামায়াতের বিজয়ে ইনসাফ প্রতিষ্ঠিত হবে

জামায়াতের বিজয়ে ইনসাফ প্রতিষ্ঠিত হবে

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com