সব
facebook raytahost.com
জমকালো আয়োজনে বনভোজন ও পুরস্কার বিতরণী | Protidiner Khagrachari

জমকালো আয়োজনে বনভোজন ও পুরস্কার বিতরণী

জমকালো আয়োজনে বনভোজন ও পুরস্কার বিতরণী

কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের বার্ষিক বনভোজন।

স্টাফ রিপোর্টার:: ​রাঙ্গামাটির বাঘাইছড়িতে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে মারিশ্যা জোন (২৭ বিজিবি) কর্তৃক পরিচালিত কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল-এর বার্ষিক বনভোজন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) স্থানীয় ‘এগত্তর পার্কে’ দিনব্যাপী এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ও মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি,।

সকাল থেকেই বনভোজন স্থলে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে চারপাশ। শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের পাশাপাশি এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠে। এতে গান, নৃত্য, আবৃত্তি ও নাটক পরিবেশনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সুপ্ত প্রতিভা তুলে ধরে, যা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। আয়োজকদের মতে, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও দলগত চেতনা সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মেজর এম শাহিনুর রহমান, বিজিওএম, পদাতিক (উপ-অধিনায়ক)।​ক্যাপ্টেন অমিত কুমার সাহা, এএমসি (ভারপ্রাপ্ত অপস অফিসার)।​মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস (সহকারী পরিচালক ও কিউএম, মারিশ্যা জোন)।এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। প্রধান অতিথির বক্তব্যে লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, “শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা অপরিহার্য। কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল ভবিষ্যতেও ছাত্র-ছাত্রীদের মনোবল বৃদ্ধি ও সুস্থ বিনোদন নিশ্চিত করতে এ ধরনের সৃজনশীল আয়োজন অব্যাহত রাখবে।

আপনার মতামত লিখুন :

সংসদ নির্বাচন নিয়ে বিজিবি’র সংবাদ সম্মেলন

সংসদ নির্বাচন নিয়ে বিজিবি’র সংবাদ সম্মেলন

জমকালো আয়োজনে বনভোজন ও পুরস্কার বিতরণী

জমকালো আয়োজনে বনভোজন ও পুরস্কার বিতরণী

আবারো বাঘাইছড়িতে অবৈধ সেগুন কাঠ জব্দ

আবারো বাঘাইছড়িতে অবৈধ সেগুন কাঠ জব্দ

নির্বাচনকালীন নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা

নির্বাচনকালীন নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা

বাঘাইছড়িতে অবৈধ সেগুন কাঠ জব্দ

বাঘাইছড়িতে অবৈধ সেগুন কাঠ জব্দ

জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com