সব
facebook raytahost.com
তিন ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা | Protidiner Khagrachari

তিন ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

তিন ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার:: বান্দরবানের আলীকদমে অবৈধ তিনটি ইটভাটায় অভিযান পরিচালনা করে ৯ লাখ টাকা জরিমানা ও ৭ হাজার ঘনফুট কাঠ জব্ধ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) সকালে আলীকদম উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন।

প্রশাসন সুত্রে জানা যায়, হাইকোর্টের নির্দ্দেশনা উপেক্ষা করে আলীকদমের চারা বটতল এবিএম, দক্ষিন পূর্ব পালং পাড়া এলাকায় এফবিএম, আমতলী এলাকায় ইউবিএম’সহ গড়ে উঠেছে তিনটি অবৈধ ইটভাটা। যার কোনটিতেই নেই বৈধ অনুমোদন। যেখানে অবাধে পোড়ানো হচ্ছে বনের কাঠ আর ইট তৈরি করতে নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়।

এমন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আলীকদম উপজেলা প্রশাসন। এসময় পরিবেশ ধ্বংস করে অবৈধ ভাটা পরিচালনা করার দ্বায়ে এই তিন ইটভাটা’র মালিককে ৯ লাখ টাকা জরিমানা ও পোড়ানোর উদ্দ্যেশ্যে মজুদ রাখা ৭ হাজার ঘনফুট কাঠ জব্ধ করা হয়। তবে ভাটা গুলো গুড়িয়ে না দেয়ায় পুনরায় এসব ইটভাটা চালু করা হবে বলে আশংঙ্খা করছেন স্থানীয়রা।

এবিষয়ে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঞ্জুরুল আলম সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধ তিনটি ইটভাটায় অভিযান পরিচালনা করে প্রতিটিকে ৩ লাখ টাকা করে মোট ৯ লাখ টাকা জরিমানা ও ৭ হাজার ঘনফুট কাঠ জব্ধ করা হয়েছে। পরিবেশ রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন :

সন্ত্রাসীদের সাথে সখ্যতা, গ্রেপ্তার ৩

সন্ত্রাসীদের সাথে সখ্যতা, গ্রেপ্তার ৩

তিন পার্বত্য জেলায় এসপি হলেন যারা

তিন পার্বত্য জেলায় এসপি হলেন যারা

মোটরসাইকেল দূর্ঘটনায় প্রাণ গেল পর্যটকের

মোটরসাইকেল দূর্ঘটনায় প্রাণ গেল পর্যটকের

পাহাড়ের ঘোষিত বিএনপির প্রার্থী যারা

পাহাড়ের ঘোষিত বিএনপির প্রার্থী যারা

বীর বাহাদুরের ১৩ কোটি টাকার স্থাবর সম্পদ জব্দ

বীর বাহাদুরের ১৩ কোটি টাকার স্থাবর সম্পদ জব্দ

মুক্তি পেলেন বান্দরবানের আ.লীগ নেতা

মুক্তি পেলেন বান্দরবানের আ.লীগ নেতা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com