সব
facebook raytahost.com
পানছড়িতে শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর শিক্ষা সামগ্রী বিতরণ | Protidiner Khagrachari

পানছড়িতে শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর শিক্ষা সামগ্রী বিতরণ

পানছড়িতে শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর শিক্ষা সামগ্রী বিতরণ

আল-মামুন:: খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় শিক্ষা সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন। বৃহস্পতিবার (১২ অক্টোবর ২০২৩) দুপুরে উপজেলার সদর ইউপির যৌথ খামার মারমা পাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ শিক্ষা সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ি সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল আবুল হাসনাত পিএসসি।

এ সময় শিক্ষার্থীদের হাতে কলম, খাতা, স্কুল ব্যাগ, ছাতা, প্যান্সিল বক্স তুলে দেন প্রধান অতিথি। চিকিৎসার জন্য আর্থিক নগদ অনুদান প্রদান করে চেং সামা মগ ও কলেন ত্রিপুরার হাতে। এতে পানছড়ি সাব জোন কমান্ডার মেজর জোবায়ের মাহমুদ, সদর ইউপির সদস্য মোঃ ইউসুফ আলী, প্রতিষ্টানটির প্রধান শিক্ষক ম্রানুচিং মারমা উপস্থিত ছিলেন।

কোন প্রকার বেতন ভাতা না পেয়ে শিক্ষকগন কোমল মতি শিক্ষার্থীদের শিক্ষাদান অব্যাহত রাখায় শিক্ষকগনকে ধন্যবাদ জানিয়ে জোন কমান্ডার বলেন, বিদ্যালয়টিতে টিন প্রদানের আশ্বাস প্রদান করেন এবং জাতীয় করণের জন্য যথা সাধ্য চেষ্টা করবেন বলে জানান।

আপনার মতামত লিখুন :

দীঘিনালায় কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী উদ্বোধন

দীঘিনালায় কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী উদ্বোধন

চিকিৎসা সেবা ও শিক্ষা সামগ্রী বিতরণ

চিকিৎসা সেবা ও শিক্ষা সামগ্রী বিতরণ

দুই দিনব্যাপী শিশু সাংবা‌দিকতা কর্মশালার সমাপ্তি

দুই দিনব্যাপী শিশু সাংবা‌দিকতা কর্মশালার সমাপ্তি

বিদ্যালয়ের হোস্টেল,বিজ্ঞান ও আইসিটি ভবনসহ সড়ক উদ্বোধন

বিদ্যালয়ের হোস্টেল,বিজ্ঞান ও আইসিটি ভবনসহ সড়ক উদ্বোধন

মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

সন্তানকে নৈ‌তিক শিক্ষায় শি‌ক্ষিত করতে হবে

সন্তানকে নৈ‌তিক শিক্ষায় শি‌ক্ষিত করতে হবে

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com