সব
facebook raytahost.com
বাঘাইছড়িতে এমএন লারমার জন্মদিনে আলোচনা সভা  | Protidiner Khagrachari

বাঘাইছড়িতে এমএন লারমার জন্মদিনে আলোচনা সভা 

বাঘাইছড়িতে এমএন লারমার জন্মদিনে আলোচনা সভা 

‎‎প্রতিনিধি বাঘাইছড়ি:: ‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে “যে জাতি বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে পারে না, পৃথিবীতে তাদের বেঁচে থাকার কোন অধিকার নেই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা, জুম্ম জাতীয় চেতনার অগ্রদূত, অবিসংবাদিত মহান নেতা শ্রী: মানবেন্দ্র নারায়ণ লারমা’র ৮৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে জীবঙ্গাছড়া (বাবুপাড়া) কমিউনিটি সেন্টারে বাঘাইছড়ি থানা কমিটি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পিসিজেএসএসের সহ-সাধারণ সম্পাদক রুবেল চাকমা ও পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির সভাপতি নিউটন চাকমা’র সঞ্চালনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বাঘাইছড়ি থানা কমিটির সহ-সভাপতি ও ৩৪নং রুপকারী ইউপির চেয়ারম্যান শ্রী জ্যাসমিন চাকমা (ধনেশ্বর) এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিসিজেএসএসের সাধরণ সম্পাদক জ্যোসি চাকমা।

‎এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি বাঘাইছড়ি থানা কমিটির সাধারণ সম্পাদক আসেন্টু চাকমা,বঙ্গলতলী ইউপি চেয়ারম্যান জ্ঞান জ্যোতি চাকমা,বঙ্গলতলী ইউপি মেম্বার উষাপ্রিয় চাকমা,পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রিয়দর্শী চাকমা,রুপকারী মৌজার হেডম্যান বিশ্বজিৎ চাকমা, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস-সুমিতা চাকমা ও মিসেস-সাগরিকা চাকমা।

এছাড়া সভায় পিসিজেএসএস রাঙ্গামাটি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও পিসিজেএসএস বাঘাইছড়ি থানা কমিটির সভাপতি জ্ঞান জীব চাকমা,পিসিজেএসএস রাঙ্গামাটি জেলা কমিটির সহ-সভাপতি সুরেশ কান্তি চাকমা সহ পার্টির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা অংশ নেন।

আপনার মতামত লিখুন :

হাফেজ আহমেদ ভুঁইয়া রামগড়ের ত্যাগী বিএনপি’র আর্দশের নাম

হাফেজ আহমেদ ভুঁইয়া রামগড়ের ত্যাগী বিএনপি’র আর্দশের নাম

আত্মশুদ্ধির জন্য রোজার মাস উত্তম

আত্মশুদ্ধির জন্য রোজার মাস উত্তম

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com