বিটন চৌধুরী,স্টাফ রিপাের্টার:: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক রফিকুর ইসলাম রফিক বলেছেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খাগড়াছড়ি সদর উপজেলা এবং পৌর একটি সু-শৃঙ্খল নেতৃত্বের মাধ্যমে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। যেই সু-শৃঙ্খল নেতৃত্বের কারণেই তারা ফ্যাসিস্ট হাসিনার মত স্বৈরাচারকে দীর্ঘ সতের বছর পর হলেও আন্দোলন সংগ্রামের মাধ্যমে পতন হয়েছে বলে মন্তব্য করেন বক্তারা।

এই ফ্যাসিস্ট পতনের আন্দোলন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন বলে মন্তব্য করে কর্মী সম্মেলনের মাধ্যমেই যেসমস্ত নেতৃবৃন্দ স্বৈরাচার পতনে উল্লেখযোগ্য ভুমিকা পালন করেছেন, রাজ পথে ছিলেন। আজ এই কর্মী সম্মেলন মাধ্যমেই তাদেরকে সামনে নেতৃত্ব প্রধান করা হবে বলে উল্লেখ করেন বক্তারা।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি জেলা বিএনপির অংঙ্গ ও সকল সহযোগি সংগঠনের কার্যালয়ে সদর উপজেলা এবং পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রফিকুর ইসলাম রফিক বলেন, সেই নেতৃত্বেরে মাধ্যমেই আমাগী একটি নির্বাচন আসছে। নির্বাচন নিয়ে ষড়যন্ত্রণ হচ্ছে। সেই নির্বাচনী ষড়যন্ত্রকে মোকাবেলা করে যাদের নেতৃত্বে একটি সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠান করে এই দেশের গণতান্ত্রিক নির্বাচিত সরকার আমরা উপহার দেয়া হবে বলে জানান।

বাংলাদেশ স্বেচ্ছাসেবক জেলা কমিটির উদ্যোগে বেলুন, পায়রা ও জাতীয়-দলীয় পতাকা উত্তোলন করে এ সভা শুরু হয়। সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর মোহাম্মদ হৃদয় সঞ্চালনায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল নোমান সাগর এর সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক রফিকুর ইসলাম রফিক, কেন্দ্রীয় কমিটির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম সম্পাদক অপুর্ব হালদার, খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন-আবায়ক একরাম হোসেন রানাসহ বিভিন্ন উপজেলার নেতারা। জেলার সদর উপজেলা ছাড়াও নয় উপজেলার স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যাক নেতা-কর্মীরা অংশ নেন।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন