সব
facebook raytahost.com
খাগড়াছড়িতে যুবলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন | Protidiner Khagrachari

খাগড়াছড়িতে যুবলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন

খাগড়াছড়িতে যুবলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন

দলীয় কার্যালয়ে যুবলীগের তৃণমুল নেতাকর্মীদের অংশ গ্রহণে উৎসব মুখোর পরিবেশ

আল-মামুন:: উৎসব মুখোর পরিবেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের খাগড়াছড়ি জেলার শাখার আয়োজনে যুবলীগের খাগড়াছড়ি জেলায় প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১১ অক্টোবর ২০২৩) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারন সম্পাদক কেএম ইসমাইল হোসেন।

এতে বক্তারা, যুবলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমে অংশ নিতে এসে নিজেদের অভিপ্রায় ব্যক্ত করেন। সে সাথে আওয়ামীলীগকে সু-সংগঠিত করতে চলমান কার্যক্রম আরো গতিশীল করাসহ সকলের ঐকবদ্ধ প্রচেষ্টাকে আরো তরান্বিত করে তোলার আহবান জানান। একই সাথে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করে জনগণের কাছে সরকারের উন্নয়ন-সমৃদ্ধি তুলে ধরে জয়ের পথকে আরো এগিয়ে নেওয়ার আহবান জানান দলীয় নেতারা।

এতে খাগড়াছড়ি সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার মো. রইস উদ্দিন, খাগড়াছড়ি জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আব্দুর রব সোহেল,অর্থ সম্পাদক আ: রাজ্জাক,সহ অর্থ সম্পাদক ফরিদ,শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক লুৎফর রহমান বাবু,সাংস্কৃতিক সম্পাদক হাবিবুর রহমান,সহ সাংস্কৃতিক সম্পাদক লিটন ভট্টাচার্য রানা,পৌর যুবলীগের সভাপতি মানিক পাটোয়ারী,খাগড়াছড়ি জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক মেহেদী হাসান হেলালসহ সকল উপজেলা,পৌরসভা ও ইউনিয়ন যুবলীগের সভাপতি,সম্পাদকসহ বিভিন্ন সহযোগি সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়।

আপনার মতামত লিখুন :

এর আরও খবর
আত্মশুদ্ধির জন্য রোজার মাস উত্তম

আত্মশুদ্ধির জন্য রোজার মাস উত্তম

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

খাগড়াছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর ফুলেল শ্রদ্ধা নিবেদন

খাগড়াছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর ফুলেল শ্রদ্ধা নিবেদন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com