পার্বত্য চট্টগ্রামে সকল সম্প্রদায়ের মেলবন্ধনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সংগঠন কাজ করে যাচ্ছে।
স্টাফ রিপোর্টার:: কেন্দ্রীয় ৪র্থ কাউন্সিলে নেতৃত্বের পালা বদল হয়েছে সত্যের জয় অনিবার্য স্লোগানে পথচলা পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ গণতান্ত্রিককে। সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সকালে খাগড়াছড়ির মধুপুরস্থ কার্যালয়ে হলরুমে সংগঠনের নেতারা জানান ৪র্থ কেন্দ্রীয় কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনের মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। এতে পূর্বের সভাপতি সমীরণ চাকমা চার্মীংকে কেন্দ্রীয় সভাপতি,অমর জ্যোতি চাকমাকে সাধারন সম্পাদক ও দীপন চাকমাকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলন ইউপিডিএফ গণতান্ত্রিক এর কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা চার্মীণ, সাধারন সম্পাদক অমর জ্যোতি চাকমা, সাংগঠনিক সম্পাদক দীপন চাকমা,যুব ও ছাত্র বিষয়ক সম্পাদক বিজয় চাকমা, তথ্য ও প্রচার সম্পাদক দীপন চাকমা,বান্দরবান জেলা সভাপতি উবামং মারমা,পিসিপির কেন্দ্রীয় সভাপতি লবিয়ত চাকমা,সাধারন সম্পাদক বিজয় চাকমাসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
এতে বক্তারা জানান, পার্বত্য চট্টগ্রামে সকল সম্প্রদায়ের মেলবন্ধনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সংগঠন কাজ করে যাচ্ছে। ইউপিডিএফ গণতান্ত্রিক দল পাহাড়ের মানুষের কল্যাণে কাজ করছে। পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সম্প্রীতি রক্ষা করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আমাদের সংগঠন বদ্ধ পরিকর।
প্রসঙ্গ: ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তিকে আপোষ চুক্তি আখ্যা দিয়ে পূর্ণ স্বায়ত্বশাসনের দাবীতে ১৯৯৮ সালে ২৬ ডিসেম্বর ইউপিডিএফ সংগঠনটির প্রতিষ্ঠা করে। সংগঠনে র্দীঘদিন একসাথে থাকলেও অভ্যান্তরীন বিভিন্ন মত পার্থক্যের কারণে দুপক্ষে বিভক্ত হয়। পরে গত ২০১৭ সালের ১৫ নভেম্বর ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) প্রতিষ্ঠিত হয়।
প্রতিবেদক 





















