স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার জনকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে পৌর এলাকার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, পৌর ছাত্রলীগের সহ প্রচার সম্পাদক মোঃ ছালাউদ্দিন হাসান (৩৫), স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ আব্দুল মান্নান (৫২), মোঃ হাবিবুর রহমান (৩৯) এবং অপরজনের নাম পাওয়া যায়নি। অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয় বলে জানান খাগড়াছড়ি থানা পুলিশ ।
পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি নাশকতার অভিযোগে জেলা শহরের বিভিন্ন এলঅকা থেকে তাদের অভিযান চালিয়ে আটক করা হয়। আটককৃতরা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী বলে সূত্র জানায়।
খাগড়াছড়ি সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কায় কিসলু বলেন, আজ বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ জন জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিকেলে কোর্টে তোলা হয়েছে এবং এই অভিযান অব্যাহত রয়েছে বলে এ সময় তিনি জানান।
প্রতিবেদক 





















