চট্টগ্রাম বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

খাগড়াছড়িতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৭ সদস্য আটক

১২

স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ি সদর উপজেলায় থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাত সদস্যকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) দিন ও রাতে খাগড়াছড়ি পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন খাগড়াছড়ি জেলা মৎস্যজীবী লীগের আইনবিষয়ক সম্পাদক মো. আশরাফুল ইসলাম (৩৯), ৬নং পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. রফিকুল ইসলাম (৩৫), পৌর ছাত্রলীগের সদস্য মো. ইয়াছিন মজুমদার (২৭), ৮নং পৌর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজিব গুহ (২৪), ৩নং পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সক্রিয় সদস্য মো. নয়ন আলী (৪৯), পৌর ছাত্রলীগের সক্রিয় সদস্য মো. শাহারিয়ার শুভ (২৩) এবং জাহাঙ্গীর আলম (২৭)।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে আশরাফুল ইসলামের বিরুদ্ধে ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদর থানায় দায়ের করা একটি মামলা রয়েছে। ওই মামলার এফআইআর নম্বর ৫, জিআর নম্বর ৩০৫/১০ এবং দণ্ডবিধির ৪৬৫/৪৬৮/৪৭১/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছিল।

এ ছাড়া ইয়াছিন মজুমদারের বিরুদ্ধে ২০২০ সালের ১২ জানুয়ারি খাগড়াছড়ি সদর থানায় দায়ের করা একটি মাদক মামলা রয়েছে। ওই মামলার এফআইআর নম্বর ৪/৪, জিআর নম্বর ১৪ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছিল।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক সাতজনকে খাগড়াছড়ি সদর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের চারটি মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলাগুলো হলো—২০২৬ সালের ৪ জুলাই দায়ের করা এফআইআর নম্বর ০৪, জিআর নম্বর ৬৬; ২০ সেপ্টেম্বর দায়ের করা এফআইআর নম্বর ০৮, জিআর নম্বর ১০২; ২১ সেপ্টেম্বর দায়ের করা এফআইআর নম্বর ০৯,জিআর নম্বর ১০৩ এবং ৭ নভেম্বর দায়ের করা এফআইআর নম্বর ০৩, জিআর নম্বর ১৩০। এসব মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।

খাগড়াছড়ি থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun