স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় ১০ই নভেম্বর জুম্ম জাতীয় শোক দিবস-২০২৬ জুম্ম জাতীয় চেতনার অগ্রদূত অবিসংবাদিত নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা’র ৪৩তম মৃত্যুবার্ষিকী সকালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি দীঘিনালা থানা শাখার আয়োজনে লারমা স্কায়ার পিজেএসএস অফিসে সামন থেকে একটি শোকর্্যালী বের করা হয়।
র্যালীটি উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পিজেএসএস অফিসে সামনে এসে শেষ হয়। পরে মানবেন্দ্র নারায়ণ লারমা’র প্রতির্কীতে সংগঠনের পক্ষথেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় জনসংহতি সমিতির পুরাতন অফিসের সামনে জুম্ম জাতীয় শোক দিবস-২০২৬ স্মরণ সভা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দীঘিনালা জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক নলেজ চাকমা জ্ঞান সঞ্চালনায় এতে স্মরণ সভায় শোকবার্তা পাঠ করেন দীঘিনালা জন সংহতি সমিতির সহ সভাপতি শান্তিলোচন চাকমা।
এতে স্বাগত বক্তব্য রাখেন দীঘিনালা থানা শাখার জনসংহতি সমিতির (জেএসএস) সাধারণ সম্পাদক সমীর চাকমা। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি দীঘিনালা শাখার সভাপতি মৃনাল কান্তি চাকমা’র সভাপতিত্বে এতে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিজেএসএস)কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শসুভাষ কান্তি চাকমা।

এতে বিশেষ অথিতির বক্তব্য রাখেন, জনসংহতি সমিতির (জেএসএস) কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক প্রশান্ত চাক্মা,খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি শোভা কুমার চাকমা, বোয়ালখালী সদর ইউনিয়ন চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, দীঘিনালা ইউপি চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, দীঘিনালা থানা শাখার ইউপিডিএফ (গনতান্ত্রিক) সভাপতি রিপন চাকমা,পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) দীঘিনালা থানা শাখার সভাপতি সুমন চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির দীঘিনালা থানা শাখার সাধারণ সম্পাদক রয়েল চাকমা, মহিলা সীমিত দীঘিনালা থানা শাখার সভানেত্রী সোনালী চাকমা, দীঘিনালা হেডম্যান এসোসিয়েশন প্রতিনিধি ত্রিদীপ রায় পোমাং।
স্মরণ সভায় বক্তরা বলেন, পার্বত্য চট্টগ্রামে মানবেন্দ্র নারায়ণ লারমাকে ১৯৮৩সালে ১০নভেম্বর দেশী বিদেশি চক্রান্ত করে একটি সস্ত্রস বাহিনী অতর্কিত ভাবে হামলা করে গুলি করে হত্যা করে। এমএন লারমা জুম্ম জাতীর অধিকার আদায়ে অগ্রদূত হিসেবে কাজ করে জীবন দিয়ে গেছেন।

তার আর্দশ ধারণ করে জুম্ম জাতীর অধিকার আদায়ে সংগ্রাম চালিয়ে যেতে হবে এবং পার্বত্য শান্তিচুক্তি পূর্ণ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ভ্রাতৃঘাতিক সংগ্রাম বন্ধ করে সকল জাতিসত্তা ঐক্যবদ্ধ অধিকার আদায়ে আন্দোলন গড়ে তুলতে হবে।
মানবেন্দ্র নারায়ণ লারমা অঞ্চলের মানুষের অধিকার নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি লড়াই সংগ্রাম করেছেন। তিনি শুধু পাহাড়ের মানুষের নেতা ছিলেন না; তাঁর সংগ্রাম ছিল দেশের সকল শ্রেণীর নিপীড়িত গণমানুষের পক্ষে, শোষণ-বঞ্চনার বিরুদ্ধে।
মানুষের অধিকার জন্য কাজ করতে গিয়ে কিছু বিপদগামী লোকের কারনে এই মহান নেতা মৃত্যু বরণ করতে হয়েছিল। তাঁর দেখানো পথে এগিয়ে যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।’
মো: সোহেল রানা 





















