জড়িত সন্দেহে আ’লীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে আটক।
স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের বড়পিলাক ওয়ার্ড বিএনপির কার্যালয় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দলীয় অফিসটি। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬ দিবাগত রাত) রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেখতে পেয়ে আগুন নেভানোর চেষ্টা করে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী। আগুণের তীব্রতায় চেষ্টার পরও সে আগুন নেভানো সম্ভব হয়নি। খবর পেয়ে দ্রুত গুইমারা থানা পুলিশ ও মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসে। ফায়ার সার্ভিস আসার আগেই পুড়ে ছাই হয়ে যায় দলীয় কার্যালয়টি।
দলীয় অফিসে আগুন দেওয়ার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ছুটে আসেন গুইমারা উপজেলা বিএনপির সিনিয়র নেতারা। তারা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ মিছিল করে।
বিএনপি নেতাকর্মীদের অভিযোগ নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিষ্ট আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপি দলীয় কার্যালয়ে আগুন দেয়ার সাথে জড়িত। তারা ১০ নভেম্বর তারিখে ধর্মঘট ডাক দেয়ার অংশ হিসেবে এ ঘটনা ঘটিয়েছে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিকান্ডের ঘটনার সাথে জড়িত সন্দেহে আওয়ামীলীগ ও ছাত্রলীগের ৬ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
স্টাফ রিপোর্টার 





















