স্টাফ রিপোর্টার:: সাজেকে সড়ক অবরোধ চলাকালে অবরোধাকারীদের ওপর হামলার অভিযোগে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ খাগড়াছড়ি ও রাঙামাটিতে আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ চলছে।

শনিবার (২৪ অক্টোবর ২০২৬) সকাল থেকে অবরোধ চলাকালে খাগড়াছড়িতে চোরাগুপ্তা পিকেটিং,প্রশাসনের কঠোর নজরদারিতে উত্তাপহীন ছিলো সড়ক। সড়কে টায়ার জ্বালানোর চেষ্টা করলেও পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে প্রশাসনের সক্রিয়তায় মাঠে তেমন সক্রিয় হতে পারেনি অবরোধকারীরা।
তবে খাগড়াছড়ির সাথে ঢাকা,চট্টগ্রামসহ দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া খাগড়াছড়ির ৯ উপজেলায় সড়কে যানবাহন চলাচল ছিলো তুলনামূলক কম। অবরোধের সর্মথনে খাগড়াছড়ি জেলা সদরের ফায়ার সার্ভিস এলাকা ও উপজেলার নিচে রেড স্কয়ারে টায়ারে আগুন দিয়েছে পিকেটাররা।

এসময় সড়কের ওপর প্রতিবন্ধকতা তৈরি করলে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অবস্থান ত্যাগ করে পিকেটাররা। এছাড়া খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের বাইল্ল্যাছড়ি,পানছড়ি সড়ক ,সাজেক সড়কের বিভিন্ন স্থানে কাঠের গুড়ি,টায়ারে আগুন দেয় অবরোধকারীরা।
তবে সকালে কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি আইনশৃঙ্খলা রক্ষায় সর্তক রয়েছে সেনাবাহিনী ও পুলিশ। শহরের বিভিন্নস্থানে টহল টিম কাজ করছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায় কিসলু বলেন,’অবরোধে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ।শহরের চেঙ্গী স্কয়ার,স্বনির্ভর,জিরো মাইল,আলুটিলাসহ বিভিন্ন স্থানে পুলিশর উপস্থিতি রয়েছে।এছাড়া পুলিশের দুইটি মোবাইল টিম কাজ করছে।
প্রতিবেদক 





















