চট্টগ্রাম বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মাটিরাঙ্গায় সিএনজি চালকদের মানববন্ধন,সড়ক অবরোধ

২

স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সমিতির টাকা আত্মসাতের অভিযোগে সভাপতির পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে মাটিরাঙ্গা উপজেলা অটোরিক্সা ও সি.এন.জি চালক সমবায় সমিতি লি: এর সদস্যরা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা-তানাক্কাপাড়া সড়ক অবরোধ করে তারা মানববন্ধন ও বিক্ষোভ করেন। এসময় সভাপ‌তির ছ‌বি সম্ব‌লিত ব্যানার ও ফেস্টুনে আগুন দেয় সিএন‌জি শ্রমিকরা। জানা যায়, এর আগে সিএনজি সমিতির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাটিরাঙ্গা তবলছড়ি চত্বরে মিলিত হয়।

মাটিরাঙ্গা উপজেলা অটোরিক্সা ও সি.এন.জি চালক সমবায় সমিতি লি: এর সদস্যদের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সদস্য কামাল হোসেন, তাজুল ইসলাম। বক্তারা অভিযোগ করে বলেন, সভাপতি আক্তার হোসেন সাংগঠনিক নিয়ম ভঙ্গ করে সমিতির টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন। এসময় সভাপতির স্বেচ্ছাচারিতা সহ একাধিক অভিযোগ তুলে সমিতির ন্যায্য হিসাব ও পদত্যাগের দাবি করেন বক্তারা।

পরে পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল শ্রমিকদের ন্যায্য দাবি শীঘ্রই পূরণের আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক অবরোধ ছেড়ে দেন। এতে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়।  এ সময় সমিতির সদস্য মো: ইকবাল, মো: মাসুদ, মনির হোসেন, রফিকুল ইসলাম, শাহীন শেখ, আলম সহ প্রায় শতাধিক সিএনজি চালক এতে অংশগ্রহণ করেন।

অ‌ভিযুক্ত সভাপ‌তি আক্তার হো‌সেন জানান, প‌রিক‌ল্পিত ভা‌বে ক্ষমতা লোভী পরা‌জিত এক‌টি চক্র তা‌কে হেয় প্রতিপন্ন করার ল‌ক্ষ্যে মানব বন্ধন ক‌রে অপপ্রচার করছে। সদস‌্যরা চাইলে যে কোন সময় স‌মি‌তির হিসাব‌ দি‌তে প্রস্তুত র‌য়ে‌ছেন। তি‌নি আহ্বায়ক নয়,পূর্ণাঙ্গ ক‌মিটির সভাপ‌তি দা‌বি ক‌রে জানান, বি‌ধি মোতা‌বেক ২০ জানুয়ারী ২০২৫ ‌নির্বাচিত পূর্ণাঙ্গ ক‌মি‌টির সভাপ‌তি তি‌নি।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun

মাটিরাঙ্গায় সিএনজি চালকদের মানববন্ধন,সড়ক অবরোধ

আপডেট : ০২:২১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬