চট্টগ্রাম মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মহালছড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

  • ছানোয়ার হোসেন
  • আপডেট : ০২:২৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ বার
১৬

প্রতিনিধি মহালছড়ি:: খাগড়াছড়ির মহালছড়িতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ ২০২৬ উপলক্ষে গণনাকারী ও সুপারভাইজারদের তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) মহালছড়ি উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণ চাকমা, মহালছড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মানিক রঞ্জন খীসা, মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন এবং মুবাছড়ি ইউনিয়ন পরিষদের প্রতিনিধি।

চট্টগ্রাম রাঙ্গুনিয়ার পরিসংখ্যান কর্মকর্তা মধুলিনা মৌ দত্ত’র প্রশিক্ষণের সভাপতিত্বে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রধান কার্যালয়, ঢাকার মোঃ শফিকুল ইসলাম শাওন ও মোঃ শহিদুল শেখ এবং মহালছড়ি উপজেলার জুনিয়র পরিসংখ্যান সহকারী মোঃ তরিকুল ইসলাম।

তিন দিনব্যাপী প্রশিক্ষণে মহালছড়ি উপজেলার ৫৭ জন গণনাকারী ও ৫ জন সুপারভাইজার অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহের পদ্ধতি, গণনা কার্যক্রম পরিচালনা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ সরকারের এই ক্ষুদ্র নৃ- গোষ্ঠী জরিপ ২০২৬ যেন আপনাদের মাধ্যমে সফল ভাবে সম্পন্ন হয় এ সফলতা আপনাদের জন্য কামনা করি।

প্রশিক্ষণ শেষে আগামী ১ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত মহালছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপের গণনা কার্যক্রম পরিচালিত হবে বলে সংশ্লিষ্টরা জানান।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতায় এ জরিপ পরিচালিত হচ্ছে। জরিপের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগোষ্ঠীর বিভিন্ন আর্থ-সামাজিক ও জনমিতিক তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করা হবে।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun