চট্টগ্রাম বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মহালছড়িতে মোবাইল রিপেয়ারিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ

  • প্রতিবেদক
  • আপডেট : ০৩:৩৬:২২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৬ বার
৪৯

প্রতিনিধি মহালছড়ি:: খাগড়াছড়ির মহালছড়িতে সামাজিক অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমের আওতায় মহালছড়ি জোনের আয়োজিত মোবাইল রিপেয়ারিং প্রশিক্ষণ-এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) মহালছড়ি জোনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-জাবির আসিফ, পিএসসি।

গত ২৫ আগষ্ট হতে শুরু হওয়া পাহাড়ি-বাঙ্গালী সব সম্প্রদায়ের তরুণ বেকার যুবকদের সমন্বয়ে প্রায় ৩ সপ্তাহ ব্যাপী এই প্রশিক্ষণ শেষে ২৫ জন প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী,সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণার্থীরা এ ধরনের কারিগরি প্রশিক্ষণের আয়োজন করায় মহালছড়ি জোন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun

সরকার শহিদ সেনাসদস্যদের পরিবারের পাশে আছে

মহালছড়িতে মোবাইল রিপেয়ারিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ

আপডেট : ০৩:৩৬:২২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬