চট্টগ্রাম রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

শিশুদের অপুষ্টি শনাক্তকরণ ও মাতৃস্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

৪৮

প্রতিনিধি মহালছড়ি:: খাগড়াছড়ির মহালছড়িতে ৫ বছরের কম বয়সী শিশুদের তীব্র অপুষ্টি শনাক্তকরণ ও ব্যবস্থাপনা এবং মাতৃস্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) মহালছড়ি উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মহালছড়ির আয়োজনে এবং জাবারাং কল্যাণ সমিতির বাস্তবায়নে অনুষ্ঠিত প্রশিক্ষণে সহযোগিতা করে হেলেন কেলার ইন্টারন্যাশনাল, বাংলাদেশ।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শোভন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেলেন কেলার ইন্টারন্যাশনাল, খাগড়াছড়ি, পুষ্টিবিদ রেমী চাকমা।

প্রশিক্ষণে ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেন মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মোঃ মুনজুরুল ইসলাম। অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে প্রজেক্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন জাবারাং কল্যাণ সমিতির উপজেলা কো-অর্ডিনেটর খোকন বিকাশ ত্রিপুরা।

প্রশিক্ষণে শিশুদের তীব্র অপুষ্টি দ্রুত শনাক্তকরণ, প্রয়োজনীয় ব্যবস্থাপনা, মাতৃস্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতা এবং অপুষ্টি প্রতিরোধে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন সিএইচসিপি,স্বাস্থ্য সহকারী এবং পরিবার কল্যান সহকারীগণ।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun