চট্টগ্রাম রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

মহালছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে ৩টি গবাদী পশুর মৃত্যু

৬২

প্রতিনিধি মহালছড়ি :: বিদ্যুতের তার ছিঁড়ে গোয়ালঘরে আগুন ও বিদ্যুৎস্পৃষ্টে ৩টি গবাদী পশু (গরুর) মৃত্যু হয়েছে। রবিবার (০৬ সেপ্টেম্বর ২০২৬) সকালে এ ঘটনা ঘটে। খাগড়াছড়ির মহালছড়ি সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শান্তিনগর গ্রামে ১১ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার ছিঁড়ে পড়ে আগুন লাগার ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনটি গরু মারা গেছে। এতে দরিদ্র দিনমজুর মোঃ সুমার আলীর পরিবারে নেমে এসেছে চরম দুর্দশা।

স্থানীয়রা জানান, আকস্মিকভাবে বিদ্যুতের তার ছিঁড়ে গোয়ালঘরের ওপর পড়লে আগুনের সূত্রপাত হয়। এ সময় গোয়ালঘরে থাকা গরুগুলো বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। নিহত গরুগুলোই ছিল দিনমজুর সুমার আলীর পরিবারের জীবিকা নির্বাহের অন্যতম প্রধান সম্বল।

ঘটনার খবর পেয়ে মহালছড়ি উপজেলা বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী মোঃ মোখলেছার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, সম্ভবত কোনো বস্তু পড়ে লাইনে ব্লাস্ট হয়ে শর্ট সার্কিটের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। তিনি আরও জানান, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জন্য কাজ চলমান রয়েছে। কাজ শেষ হলে এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

এদিকে, স্থানীয় এলাকাবাসী মর্মান্তিক এ ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারটিকে পুনর্বাসন ও সরকারি উদ্যোগে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun

এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: তারুণ্যের ক্রিকেট উৎসব শুরু