চট্টগ্রাম বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

গুইমারায় চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা

  • আল-মামুন
  • আপডেট : ০৭:৫০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ বার
২৫

স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা দিয়েছে গুইমারা উপজেলা বিএনপি। সংবর্ধনা শেষে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা গুইমারায় অবস্থিত আবাসিক ছাত্রাবাস পরিদর্শন করেন।

বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) গুইমারায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতারা নবগঠিত জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই বলেন, “জেলা পরিষদ জনগণের প্রতিষ্ঠান। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে খাগড়াছড়ির মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”

তিনি বলেন, “শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা আমাদের অন্যতম দায়িত্ব। জেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সংবর্ধনা অনুষ্ঠান শেষে চেয়ারম্যান ও পরিষদের সদস্যরা গুইমারায় অবস্থিত আবাসিক ছাত্রাবাস পরিদর্শন করেন। এ সময় তারা ছাত্রাবাসের আবাসন ব্যবস্থা, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা এবং সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে চেয়ারম্যান ও সদস্যরা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি ছাত্রাবাসের বিভিন্ন সমস্যা, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এবং উন্নয়ন সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন। এতে পরিষদের সদস্য, গুইমারা উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ সংগঠনের নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun

গুইমারায় চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা

আপডেট : ০৭:৫০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬