চট্টগ্রাম মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল

১৫৪

স্টাফ রিপোর্টার:: দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে আনুষ্ঠানিকভাবে শপথ নেন তিনি। এর মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তাঁর দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া শুরু হলো।

শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে শপথ নেন।

শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। শপথ নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ বইয়ে স্বাক্ষর করেন। রাষ্ট্রীয় এ অনুষ্ঠানে সরকারের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট। নির্বাচন কমিশন একই দিন তাঁকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে।

রাষ্ট্রপতির শপথের পর নতুন মন্ত্রিসভার কয়েকজন সদস্যেরও শপথ নেওয়ার কথা রয়েছে। তাঁদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির রয়েছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার পর তিনি দলীয় মহাসচিবের পদ থেকে সরে দাঁড়ান।

Download Photocard
ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun

সর্বত্র নারীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে: নীতি চাকমা

রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল

আপডেট : ০৯:০১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬