দীঘিনালায় মেরুং পুলিশ ফাঁড়িতে মাদক মাদকবিরোধী র্যালি
স্টাফ রিপোর্টার:: মাদকমুক্ত সমাজ গড়াতে খাগড়াছড়ি দীঘিনালায় মেরুং মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বেলা ১১টায় মেরুং বাজার এলাকায় দীঘিনালা থানা পুলিশের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে ‘মাদকমুক্ত করব দেশ, সবার আগে বাংলাদেশ’ এবং ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানে র্যালিটি মেরুং বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, পরে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে মাদকের ভয়াবহতা তুলে ধরে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখার আহ্বান জানানো হয়। সমাবেশে উপস্থিত ছিলেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী, দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, এসআই রাজিব শেখ, উপজেলা যুবদলের সদস্যসচিব জাহাঙ্গীর আলম দুলাল, দীঘিনালা থানা ও মেরুং পুলিশ ফাঁড়ির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দীঘিনালা থানা অফিসার ইনচার্জ ওসি মো ইকবাল বাহার চৌধুরী বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে ক্ষতিগ্রস্ত করে। তিনি জানান, মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের একার পক্ষে সম্ভব নয়; এলাকার মানুষকে তথ্য দিয়ে ও সচেতনভাবে পুলিশের পাশে দাঁড়াতে হবে। মাদক বিক্রি, সরবরাহ ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
২০
স্টাফ রিপোর্টার:: মাদকমুক্ত সমাজ গড়াতে খাগড়াছড়ি দীঘিনালায় মেরুং মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বেলা ১১টায় মেরুং বাজার এলাকায় দীঘিনালা থানা পুলিশের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
র্যালিতে ‘মাদকমুক্ত করব দেশ, সবার আগে বাংলাদেশ’ এবং ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানে র্যালিটি মেরুং বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, পরে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে মাদকের ভয়াবহতা তুলে ধরে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখার আহ্বান জানানো হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী, দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, এসআই রাজিব শেখ, উপজেলা যুবদলের সদস্যসচিব জাহাঙ্গীর আলম দুলাল, দীঘিনালা থানা ও মেরুং পুলিশ ফাঁড়ির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
দীঘিনালা থানা অফিসার ইনচার্জ ওসি মো ইকবাল বাহার চৌধুরী বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে ক্ষতিগ্রস্ত করে। তিনি জানান, মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের একার পক্ষে সম্ভব নয়; এলাকার মানুষকে তথ্য দিয়ে ও সচেতনভাবে পুলিশের পাশে দাঁড়াতে হবে। মাদক বিক্রি, সরবরাহ ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।