চট্টগ্রাম বুধবার, ১২ অগাস্ট ২০২৬

পাহাড়ে সম্প্রীতির প্রীতি ফুটবল ম্যাচ, কৃতিত্ব মানিকছড়ির

২০

আবদুল মান্নান,স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির গুইনারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে মানিকছড়ি উপজেলা বনাম গুইমারা উপজেলায় পাহাড়ি-বাঙ্গালীর মাঝে বহমান সুদৃঢ় বন্ধনের অনন্য নজির ধরে রাখতে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

১১ আগস্ট মঙ্গলবার বিকেলে মানিকছড়ি উপজেলার ‘রাণী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচের প্রথমার্ধে গোল শুন্য খেলার দ্বিতীয়ার্ধে ১-১ গোলে সমতা হওয়ায় টাইব্রেকারে ৫-৪ গোলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মানিকছড়ি উপজেলা একাদশ।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মো. মাজহার হোসেন রাব্বানী। বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি পুলিশ সুপার (এসপি) মো.মোরতোজা আলী খাঁন।

এতে মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.মাসুদ পারভেজ, উপজেলা বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা মনিরুজ্জামান, সেক্রেটারী মাওলানা আমান উল্লাহ, ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের প্রধান সংগঠক মো. মিজানুর রহমান, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, মানিকছড়ি উপজেলা ক্রীড়া সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমূখ।

এর আগে দুপুরে মানিকছড়ি ইংলিশ স্কুলে মাঠে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের উদ্যোগ মেডিকেল ক্যাম্পেইন, বিনামূল্যে ঔষধ বিতরণ, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও দরিদ্র মানুষের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun

আলোচিত

পাহাড়ে সম্প্রীতির প্রীতি ফুটবল ম্যাচ, কৃতিত্ব মানিকছড়ির

আপডেট : ০১:০৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬