জুলাই গণঅভ্যুত্থান দিবসে খাগড়াছড়িতে স্মরণ ও দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার:: জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন উপলক্ষে এবং আন্দোলনের বীর শহীদদের স্মরণে খাগড়াছড়িতে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট ২০২৬) বাদ জোহর খাগড়াছড়ি বাইতুল করিম মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ মাহবুব আলম এই আয়োজন করেন। এতে দোয়া মোনাজাত করেন, বায়তুল করিম মাদ্রাসার সুরা কমিটির সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, জুলাই যোদ্ধা রাকিব মণি ইফতি,মাদ্রাসার উপদেষ্টা সোয়েব খান,ইসলামী আন্দোলন বাংলাদেশ এর খাগড়াছড়ি জেলা সিনিয়র সহ-সভাপতি আরিফ,সাধারণ সম্পাদক মাওলানা কাউছার আজিজী। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রæত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে স্থানীয় বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা এতে আহত জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।
৩১
স্টাফ রিপোর্টার:: জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন উপলক্ষে এবং আন্দোলনের বীর শহীদদের স্মরণে খাগড়াছড়িতে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট ২০২৬) বাদ জোহর খাগড়াছড়ি বাইতুল করিম মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ মাহবুব আলম এই আয়োজন করেন। এতে দোয়া মোনাজাত করেন, বায়তুল করিম মাদ্রাসার সুরা কমিটির সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, জুলাই যোদ্ধা রাকিব মণি ইফতি,মাদ্রাসার উপদেষ্টা সোয়েব খান,ইসলামী আন্দোলন বাংলাদেশ এর খাগড়াছড়ি জেলা সিনিয়র সহ-সভাপতি আরিফ,সাধারণ সম্পাদক মাওলানা কাউছার আজিজী।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রæত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে স্থানীয় বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা এতে আহত জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।