চট্টগ্রাম বুধবার, ১২ অগাস্ট ২০২৬

ছাত্রদল আহবায়কের বসতঘর আগুনে পুড়ে ছাই

  • প্রতিবেদক
  • আপডেট : ০৬:২৯:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ৫৮ বার
৬৪

স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের মুসলিমপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. লোকমান হোসেন এর বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

রোববার (১৩ জুলাই ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গভীর রাতে হঠাৎ বসতঘরে আগুনের সূত্রপাত হলে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন অনেকাংশে নিয়ন্ত্রণে আসে। পরে দীঘিনালা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ও দীঘিনালা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. লোকমান হোসেনের দাবি, অগ্নিকাণ্ডে তার বসতঘরের আসবাবপত্র, মালামাল ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পুড়ে প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বস্ব হারিয়ে পরিবারটি বর্তমানে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে বলে তিনি জানান।

দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুপক কান্তি সরকার বলেন, রাত ১২টা ১৩ মিনিটে আগুন লাগার সংবাদ পাই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে গ্রামের সড়কটি অত্যন্ত সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলের একেবারে কাছে নেওয়া সম্ভব হয়নি। পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Al- Mamun

ছাত্রদল আহবায়কের বসতঘর আগুনে পুড়ে ছাই

আপডেট : ০৬:২৯:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬