চট্টগ্রাম শনিবার, ১১ জুলাই ২০২৬

অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার,মিলেনী পরিচয়

  • প্রতিবেদক
  • আপডেট : ০৬:৫৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ৩৩ বার
১৬

প্রতিনিধি মহালছড়ি:: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ২৪ মাইল এলাকায় রাস্তার পাশের একটি জঙ্গল থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ২৪ মাইল এলাকায় কলেজের বিপরীত পাশে মুড়াপাড়ার আগে জঙ্গল থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা একটি মরদেহ দেখতে পান। পরে বিষয়টি মহালছড়ি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা, মরদেহটি একজন পাহাড়ি নারীর। সম্ভবত মারমা সম্প্রদায়ের নারীর হতে পারে। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হলেও এখন পর্যন্ত তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পাশাপাশি পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে। একই সঙ্গে ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

এদিকে, জঙ্গল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত মরদেহের পরিচয় শনাক্ত এবং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার,মিলেনী পরিচয়

আপডেট : ০৬:৫৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬