চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান,২ বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত

  • প্রতিবেদক
  • আপডেট : ১২:১১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ৩ বার

ডেস্ক রিপোর্ট:: হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সোমবার (৬ জুলাই) মধ্যরাতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই হামলা চালায়। মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম এক্সিওস।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের এই আকস্মিক হামলায় দুটি বাণিজ্যিক জাহাজ উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, দুটি জাহাজের কোনোটিতেই কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।

এদিকে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য কার্যক্রম সংস্থা (ইউকেএমটিও) মঙ্গলবার ভোরে জানায়, ওমানের লিমা থেকে প্রায় ৮ নটিক্যাল মাইল পূর্বে দক্ষিণমুখী যাত্রার সময় একটি ট্যাংকারের বাম পাশে অজ্ঞাত একটি প্রজেক্টাইল (ক্ষেপণাস্ত্র বা ড্রোন) আঘাত হেনেছে এবং এতে জাহাজটিতে আগুন ধরে যায়।

আক্রমণে ক্ষতিগ্রস্ত জাহাজগুলোর মধ্যে একটি হলো কাতার এলএনজি শিল্পের অঙ্গপ্রতিষ্ঠান নাকিলাতের মালিকানাধীন তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী ট্যাংকার ‘আল রেকায়াত’। ওমান উপসাগরে হরমুজ প্রণালির প্রবেশমুখে অবস্থানকালে প্রজেক্টাইলটি জাহাজটির বাম পাশে ইঞ্জিন রুমের ওপরের অংশে আঘাত হানে, যার ফলে ইঞ্জিন রুমে আগুন লেগে চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব না হলেও জাহাজটির সব নাবিক নিরাপদে আছেন বলে জানা গেছে।

এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে) এক রেকর্ডিংয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে- চলতি সপ্তাহের শেষের দিকে ইরানের বিপ্লবী গার্ড সামুদ্রিক রেডিওর মাধ্যমে জাহাজগুলোকে সতর্ক করেছিল। নির্দেশনা অমান্য করলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হবে বলেও জানিয়েছিলো সতর্কবার্তায়।

সূত্র: রয়টার্স

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান,২ বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত

আপডেট : ১২:১১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬