চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

  • প্রতিবেদক
  • আপডেট : ১১:৪০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ৪ বার

স্টাফ রিপোর্টার:: টানা ভারী বর্ষণ ও পাহাড়ধসের ঝুঁকি বিবেচনায় আগামী ১০ জুলাই পর্যন্ত বান্দরবান জেলার সব পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। এ সময়ে জেলার সব ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ ও দুর্গম এলাকায় পর্যটক এবং সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ থাকবে।

সোমবার (৬ জুলাই) রাত ১০টায় জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। পরে বিজ্ঞপ্তিটি জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজেও প্রকাশ করা হয়।

জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়, অব্যাহত ভারী বর্ষণের কারণে জেলার বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি তৈরি হয়েছে। বর্তমান আবহাওয়া পরিস্থিতি এবং সম্ভাব্য পাহাড়ধস ও দুর্ঘটনার আশঙ্কা বিবেচনায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১০ জুলাই (শুক্রবার) পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর এবং সর্বসাধারণের ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। জেলা প্রশাসন সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর আগামী কয়েক দিন বান্দরবানসহ চট্টগ্রাম অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এতে পাহাড়ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি আরও বেড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

আপডেট : ১১:৪০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬