চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

প্রকাশিত মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ

  • প্রতিবেদক
  • আপডেট : ১২:২৩:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ৩৭ বার
২১

প্রতিবাদ বিজ্ঞপ্তি:: সম্প্রতি একটি অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালে গত ২৪ জুন এবং ১ জুলাই খাগড়াছড়ির ইটভাটা ও কাস্টমস-ভ্যাট বিভাগের তিন কর্মকর্তাকে জড়িয়ে দুটি সংবাদ প্রকাশ করা হয়েছে। সংবাদ দুটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই উক্ত দুটি সংবাদের সকল তথ্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং বানোয়াট।

খাগড়াছড়ি জেলা ইটভাটা মালিক সমবায় সমিতির পক্ষ থেকে জানানো হচ্ছে, প্রকাশিত সংবাদে উত্থাপিত অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই। পরিকল্পিতভাবে ইটভাটা শিল্পকে বিতর্কিত করা, পাহাড়ের উন্নয়ন কর্মকাণ্ডে প্রতিবন্ধকতা সৃষ্টি করা এবং কাস্টমস-ভ্যাট বিভাগের কর্মকর্তাদের অযথা জড়িয়ে বিগত ফ্যাসিস্ট সরকারের পলাতক দোসররা নিজেদের স্বার্থসিদ্ধির অপচেষ্টা চালাচ্ছে বলে আমরা মনে করি।

সমিতির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বলেন, প্রকাশিত সংবাদগুলোতে তথ্যনির্ভর সাংবাদিকতার পরিবর্তে এআই দিয়ে লিখে কোন কর্মকর্তার নাম উল্ল্যেখবিহীন মনগড়া, বিভ্রান্তিকর ও অসত্য তথ্য উপস্থাপন করা হয়েছে। এসব সংবাদের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হয়েছে।

খাগড়াছড়ি জেলা ইটভাটা মালিক সমবায় সমিতির পক্ষ থেকে উক্ত দুটি সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে এবং সংবাদগুলোকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করা হচ্ছে।

একই সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ও প্রতিবেদকদের প্রতি আহ্বান জানানো হচ্ছে, ভবিষ্যতে যাচাই-বাছাই ছাড়া এআই দ্বারা তৈরি কোনো মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ থেকে বিরত থাকুন। অন্যথায়, সমিতি তার সদস্যদের স্বার্থ ও সুনাম রক্ষায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

প্রতিবাদে

খাগড়াছড়ি জেলা ইটভাটা মালিক সমবায় সমিতি

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রকাশিত মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ

আপডেট : ১২:২৩:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬