চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

মহালছড়িতে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

  • প্রতিবেদক
  • আপডেট : ০৬:৪৫:১২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • ৩৪ বার
১২

প্রতিনিধি মহালছড়ি:: “করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন ২০২৬) সকাল ১০.৩০ টায় মহালছড়ি উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরফানুল হক চৌধুরী।

প্রধান অতিথি বলেন, দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ফল সংরক্ষণের মাধ্যমে সারা বছর ফলের প্রাপ্যতা নিশ্চিত করতে সবাইকে ফল চাষে আরও আগ্রহী হতে হবে। তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাণিজ্যিকভাবে ফল চাষে এগিয়ে আসার আহ্বান জানান।

মেলায় বিভিন্ন জাতের দেশীয় ও বিদেশি ফল, উন্নত জাতের ফলের চারা, কৃষি প্রযুক্তি এবং ফল সংরক্ষণ বিষয়ক বিভিন্ন স্টল প্রদর্শন করা হয়। তিন দিনব্যাপী এ মেলায় দর্শনার্থীদের জন্য ফল চাষ, পরিচর্যা ও সংরক্ষণ বিষয়ে পরামর্শ প্রদান করা হবে বলে আয়োজকরা জানান।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুপর্ণা দে,মহালছড়ি উপজেলা প্রেসক্লাব সভাপতি দীপক সেনসহ এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক, জনপ্রতিনিধি, কৃষক-কৃষাণী, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Download Photocard

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মহালছড়িতে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

আপডেট : ০৬:৪৫:১২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬